Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গুরুদেবকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখত ও', মাঠে ঢুকে পড়া ঋতুপর্ণর মায়ের আর্জি, ছেলে ঘরে ফিরুক

ঋতুপর্ণ আগেই তাঁর মাকে জানিয়েছিলেন, 'শুধু একবার, একটাবারের জন্য বিরাটকে জড়িয়ে ধরতে পারলেই জীবন সার্থক। স্বপ্নপূরণ হয়েছে।

'গুরুদেবকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখত ও', মাঠে ঢুকে পড়া ঋতুপর্ণর মায়ের আর্জি, ছেলে ঘরে ফিরুক

ঋতুপর্ণর মা

শেষ আপডেট: 24 March 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তখন ভরা ইডেন (Eden Gardens)। ক্রিজে কোহলি। 'বিরাট' ধ্বনিতে কান পাতা দায়। আইপিএল (IPL)-এর কলকাতা-ব্যাঙ্গালুরু ম্যাচে নিরাপত্তা বলয় পেরিয়ে তখনই মাঠে ঢুকে পড়লেন এক যুবক। 'গুরুদেবকে' (Virat Kohli) জড়িয়ে ধরা সেই অনুরাগীকেই রোববার ময়দান থানার পুলিশ গ্রেফতার করেছে। ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের ছেলে ঋতুপর্ণ পাখিরাকে (Rituparno Pakhira)।

ঋতুপর্ণ আগেই তাঁর মাকে জানিয়েছিলেন, 'শুধু একবার, একটাবারের জন্য বিরাটকে জড়িয়ে ধরতে পারলেই জীবন সার্থক। স্বপ্নপূরণ হয়েছে। ইডেনের নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করে মিটিয়ে নিয়েছেন নিজের সাধ। 

আর এই সাধের জন্যই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামের যুবককে চড়তে হল পুলিশের প্রিজন ভ্যান। সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে ঋতুপর্ণ। এখনও কলেজ যাওয়া বাকি। কিন্তু তার আগেই ঋতুপর্ণ গ্রেফতার।

কোনও রকম অসৎ উদ্দেশ্য তো ছিল না ছেলের। তবু গ্রেফতার? প্রশ্ন তুলেছেন ঋতুপর্ণর মা কাকলী পাখিরা। তাঁর আবেদন, "বিরাট কোহলি ও অন্যান্য় খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিক। বিরাট ওর কাছে ভগবানের মতো, গুরুদেব। আবেগেই এমন ভুল করে ফেলেছে'।

ঋতুপর্ণর কীর্তিতে গোটা দেশেই চর্চা চলছে। চর্চা চলছে তাঁর গ্রামেও। সকলেরই একটাই আবেদন, ওকে যেন ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা হচ্ছে মাঠের নিরাপত্তা নিয়েও। অনেকেরই মত, পুলিশেরই গাফিলতি রয়েছে এই ঘটনায়।


```