Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রেফার রোগে হয়রানি, ৫ হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসা পেল শিশু, কেন্দ্রীয় রেফারাল নিয়ে প্রশ্ন

একের পর এক হাসপাতাল ঘুরে রোগী হয়রানি বন্ধের জন্য কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালুর দাবিকরেছিল 'জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'। কিন্তু এখনও রোগী ভোগান্তি যে অব্যাহত, আবারও তার প্রমাণ মিলল। 

রেফার রোগে হয়রানি, ৫ হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসা পেল শিশু, কেন্দ্রীয় রেফারাল নিয়ে প্রশ্ন

এসএসকেএম হাসপাতাল ট্রমা কেয়ার ইউনিট

শেষ আপডেট: 12 November 2024 07:19

দ্য ওয়াল ব্যুরো: রেফার রোগ যেন থামছেই না। একের পর এক হাসপাতাল ঘুরে রোগী হয়রানি বন্ধের জন্য কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালুর দাবিকরেছিল 'জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'। কিন্তু এখনও রোগী ভোগান্তি যে অব্যাহত, আবারও তার প্রমাণ মিলল। 

রোববার জেলা থেকে শহরের তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারেনি কান আর মাথায় আঘাত লাগা এক শিশু। প্রথমে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। আবার এনআরএস-এ নিয়ে গেলে সেখান থেকেও রেফার করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানের ট্রমা কেয়ার থেকে জরুরি বিভাগে পাঠানো হয় শিশুটিকে। জরুরি বিভাগ থেকে ফের পাঠানো হয় ট্রমা কেয়ারে।

এসএসকেএম হাসপাতাল থেকে জানিয়ে দেয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না। তখন ওই আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। সেখান থেকে বলা হয় তাদের চিকিৎসা পরিকাঠামো নেই। শিশু মঙ্গল হাসপাতাল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। খবর জানাজানি হতেই অবশেষে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় তিন বছরের ওই শিশুকে। 

বাঁকুড়ার বাসিন্দা অভিষেক রায় নামে সেই শিশুটি রবিবার সকালে বাড়িতেই খেলা করছিল। উঠোনে রাখা টোটোয় চাবি লাগানো ছিল। ওই শিশুর পরিজনেরা জানাচ্ছেন, খেলার সময়ে সে ওই টোটোর চাবি ঘুরিয়ে ফেলে। তাতেই ঘটে বিপত্তি। টোটো চালু হয়ে যাওয়ায় সেটি অভিষেকের উপরে উল্টে পড়ে। তারপরেই তড়িঘড়ি শিশুটিকে নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরতে থাকেন তাঁরা।

প্রসঙ্গত, ৩ নভেম্বর ছাদ থেকে পড়ে যাওয়া এক রোগীকে এসএসকেএম হাসপাতালে আনা হলে বেড খালি নেই বলে জানিয়ে দেয় হাসপাতাল। ৫ নভেম্বর সরকারি মেডিক্যাল কলেজে ঘুরে বেড না পাওয়ায় চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। এই আবহেই এবার তিন বছরের শিশুকে নিয়ে প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে হাসপাতালে হাসপাতালে ঘুরতে হল পরিবারকে।


```