Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাল পাসপোর্ট! কলকাতার হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশের বিএনপি নেতা

বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা হিসেবে দাবি করেছেন।

জাল পাসপোর্ট! কলকাতার হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশের বিএনপি নেতা

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 November 2024 10:19

দ্য ওয়াল ব্যুরো: উত্তপ্ত বাংলাদেশ। এরই মধ্যে জাল পাসপোর্ট-সহ বাংলাদেশের এক বাসিন্দাকে হোটেল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

ধৃতের নাম সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা হিসেবে দাবি করেছেন। 

গোপন সূত্রের খবর পেয়ে, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। এরপরই জাল পাসপোর্ট-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে।

পুলিশের কাছে ধৃত ব্যক্তি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে জানিয়েছেন, বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।

ধৃতর কাছ থেকে বাজেয়াপ্ত করা পাসপোর্ট ও আধার কার্ডে তার নাম লেখা রয়েছে রবি শর্মা। সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, টাকার বিনিময়ে অনায়াসে ভুয়ো পাসপোর্ট বা আধার এখনও বানানো যায়। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পুলিশের অভ্যন্তরেও।


```