Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ফাঁসি হবে সঞ্জয়ের? শনিবার আরজি কর মামলার রায়দানের অপেক্ষায় সকলে

সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল এবং একমাত্র দোষী হিসেবে দাবি করেছে সিবিআই। ইতিমধ্যে তাঁরা সঞ্জয়ের ফাঁসির আবেদনও করেছে।

ফাঁসি হবে সঞ্জয়ের? শনিবার আরজি কর মামলার রায়দানের অপেক্ষায় সকলে

ফাইল ছবি

শেষ আপডেট: 17 January 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: এই দিনটার দিকে গোটা বাংলা তাকিয়ে। কলকাতার আরজি কর হাসপাতালে গত বছর অগাস্ট মাসে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার রায়দান শনিবার। কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল এবং একমাত্র দোষী হিসেবে দাবি করেছে সিবিআই। ইতিমধ্যে তাঁরা সঞ্জয়ের ফাঁসির আবেদনও করেছে। তাহলে শনিবার কি ফাঁসির আদেশই দেবে শিয়ালদহ আদালত? 

২০২৪ সালের ৯ অগাস্টের পর কলকাতা তথা বাংলা সহ কার্যত গোটা দেশের চিত্রটাই বদলে যায়। পথে পথে নামতে শুরু করেন ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে হয় রাত দখলের মতো আন্দোলন। এছাড়া মিছিল, অবস্থান-বিক্ষোভ, নবান্ন অভিযান, কর্মবিরতি, আমরণ অনশন পর্যন্ত দেখেছে সকলে। দুর্গাপুজোর পর জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন তুলে নেওয়ায় বলা যায় আন্দোলনে কিছুটা ভাঁটা পড়েছিল। তবে তা থিতিয়ে যায়নি কোনও দিন। 

কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও আরজি কর মামলার শুনানি হয়েছে। তবে যে দিনটার আশায় মানুষ ছিল অবশেষে সেই দিন চলে এল। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। তার ১ মাস ৭ দিনের মাথায় ১৮ জানুয়ারি আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুন মামলার রায়দান। 

যদিও আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। তার সপ্তাহখানেক পরই মামলার তদন্তভার পায় সিবিআই। যদিও তারা সঞ্জয় ছাড়া আর কাউকেই গ্রেফতার করেনি। এমনকী এমনও দাবি করেনি যে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষের একাংশ মনে করেন, এই ঘটনায় আরও কেউ জড়িত। 

সিবিআই তদন্ত নিয়ে ইতিমধ্যে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। দাবি, সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আদতে তাঁরা কোনও কাজ করেনি। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা-মার আশঙ্কা, সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

তাঁদের এও আশঙ্কা, তদন্ত শুরু হওয়ার পর থেকেই যেন একটা অদৃশ্য আদেশ কাজ করছে নেপথ্যে। তাঁদের আশঙ্কা, তার জন্যই সব তথ্য-প্রমাণ লোপাট হয়েছে। এখন রায়দানের পর তাঁদের কী প্রতিক্রিয়া হয়, সেটাই দেখার। তাঁদের মতো গোটা দেশ তাকিয়ে শিয়ালদহ আদালতের দিকে।


```