Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বছরশেষে ফের ইডি হানা! শহরের দু’প্রান্তে নিয়োগ দুর্নীতি তদন্তে তল্লাশি শুরু

বেঙ্গল কেমিক্যালসের কাছে দু’জন ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে।

বছরশেষে ফের ইডি হানা! শহরের দু’প্রান্তে নিয়োগ দুর্নীতি তদন্তে তল্লাশি শুরু

শেষ আপডেট: 28 December 2023 12:05

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩-এর বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। দুয়ারে কড়া নাড়ছে ২০২৪ সাল। কিন্তু নতুন বছর আসার আগে ফের একবার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সাতসকালে বড়বাজার এলাকার একটি অফিস ও মানিকতলা-কাঁকুড়গাছি এলাকার একটি আবাসনে হানা দিয়েছে ইডির দু’টো দল

সূত্রের খবর, বড়বাজারে ক্যানিং স্ট্রিটের উপর একটি অফিসে হানা দেন ইডির আধিকারিকরানিয়োগ দুর্নীতি নিয়ে সেখানে সকাল থেকেই তল্লাশি চলছে। অন্যদিকে মানিকতলা-কাঁকুড়গাছি রোডের উপর মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দু’জন ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশির জন্য পৌঁছে গিয়েছে এজেন্সি। সেখানেও নানা কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। 

বৃহস্পতিবার সকালে তখনও কুয়াশার চাদরে মুড়ে কলকাতা। সেসময়েই ইডি আধিকারিকরা বড়বাজারের ক্যানিং স্ট্রিট এলাকায় রাজেশ যোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে তল্লাশির জন্য পৌঁছে যান। সূত্রের খবর, ওই অফিসের মালিকের সঙ্গেও কথা বলবেন ইডির গোয়েন্দা দলআপাতত গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ জওয়ানরা।

তবে শুধু বড়বাজারে নয়, কাঁকুড়গাছি এলাকায় রাজেশ যোশীর একটি ফ্ল্যাটও রয়েছে। সেখানেও তদন্ত চালাচ্ছে ইডিএছাড়াও ওই বহুতলে আরও এক ব্যবসায়ীর ফ্ল্যাট রয়েছে। সেখানেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। বিগত বছরখানেক ধরেই রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি তদন্তে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বছর শেষেও তার ব্যতিক্রম হল না।

এদিকে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইডির অফিসাররা এতটাই সকালে বড়বাজারে হানা দিয়েছেন যে, তখন অফিসের মূল দরজা বন্ধ ছিল। তাই চাবি আসার জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় এজেন্সির আধিকারিকদের। এই প্রসঙ্গে ওই কোম্পানির এক নিরাপত্তরক্ষী বলেন, “ইডির গোয়েন্দারা এসেছেআমার থেকেই চাবি নিয়ে ভিতরে ঢুকেছেন তাঁরা।”


```