কলকাতার গল্ফগ্রিনে নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। একই ঘরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন তাঁর স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 September 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিনের বাড়িতে উদ্ধার বৃদ্ধের দেহ। নিজের বাড়ির সিঁড়ির কাছেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি। শনিবার সকালে তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।
ওই বাড়িতেই গুরুতর অবস্থায় একটি ঘরে শয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধ অর্থাৎ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী।
বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। অভিযোগের তির জামাইয়ের দিকে। যদিও জামাই ও ছেলে দু'জনকেই আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।
পুলিশ আধিকারিকরা মনে করছেন, ওপর থেকে ঠেলে ফেলে খুন করা হয়েছে। তবে, খুনের মোটিভ জানা যায়নি।
গল্ফগ্রিন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা হওয়ায় রীতিমতো হইচই পড়েছে। প্রশ্নের মুখে পড়েছে শহরে বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তাও।