Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কলকাতার এজেন্সির মাধ্যমে হয়েছিল নিয়োগ, হায়দরাবাদে মহিলার নৃশংস খুনে পুলিশের জালে ২

হায়দরাবাদের সাইবারাবাদে ৫০ বছরের রেণু আগরওয়ালের নৃশংস খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। কলকাতার এজেন্সির মাধ্যমে নিয়োগ পাওয়া ঝাড়খণ্ডের দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোনা ও নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

কলকাতার এজেন্সির মাধ্যমে হয়েছিল নিয়োগ, হায়দরাবাদে মহিলার নৃশংস খুনে পুলিশের জালে ২

ছবি সংগৃহীত

গার্গী দাস

শেষ আপডেট: 13 September 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে এক গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। সাইবারাবাদের বহুতল আবাসনে ৫০ বছরের রেণু আগরওয়ালকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই গৃহকর্মীকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ পুলিশ দল ইতিমধ্যেই তাদের হায়দরাবাদে নিয়ে আসছে। তদন্তকারীরা জানিয়েছেন, খুন ও ডাকাতির এই ঘটনায় প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে দুই অভিযুক্তের বিরুদ্ধে।

তিন দিন আগে ঘটে যাওয়া এই হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইটি হাব সাইবারাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ রেণু আগরওয়ালকে প্রথমে প্রেশার কুকার দিয়ে আঘাত করা হয়, তারপর ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে খুন করা হয়। তার হাত-পা বাঁধা ছিল। খুনের পর অভিযুক্তরা প্রায় ৪০ গ্রাম সোনা ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

সবচেয়ে অবাক করা বিষয় হল, খুনের পর তারা গৃহবধূর ফ্ল্যাটের ওয়াশরুমেই স্নান করে। এমনকি জামাকাপড় বদল করে রক্তমাখা পোশাক ফেলে রেখে যায় ঘটনাস্থলে।

ঘটনার দিন বিকেলে ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়ি ফেরেন মহিলার স্বামী ও ছেলে। প্রধান দরজা বন্ধ থাকায় প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ফ্ল্যাটে ঢুকতেই দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, দুই সন্দেহভাজনই ঝাড়খণ্ডের বাসিন্দা এবং গৃহকর্মী হিসেবে কাজ করছিল। মাত্র ১০ দিন আগে কলকাতার একটি ম্যানপাওয়ার এজেন্সির মাধ্যমে রেণু আগরওয়ালের বাড়িতে কাজে ঢুকেছিল এক অভিযুক্ত। অন্যজন একই আবাসনের পরের তলায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। দু’জনকেই বিকেল ৫টা নাগাদ লিফট ব্যবহার করে ১৩ তলায় যেতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই তারা এক মোটরবাইকে পালিয়ে যায়। মোটরবাইকটি ছিল দ্বিতীয় অভিযুক্তের নিয়োগকর্তার।

পুলিশ জানিয়েছে, তদন্তে আরও তথ্য মিলছে। আপাতত দুই অভিযুক্তকে জেরা করে গোটা ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হবে।


```