Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিড়ি থেকে পড়ে মাথায় আঘাত, প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়

প্রয়াত হলেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সিড়ি থেকে পড়ে মাথায় আঘাত, প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2023 23:58

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রের খবর, রবিবার সকালে বাজারেও গিয়েছিলেন অমলবাবু। বাড়ি ফেরার পর সিঁড়ি থেকে পড়ে যান তিনি। মাথা ফেটে যায় তাঁর। কান দিয়ে রক্তপাতও হয়। আহত অবস্থায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা শুরু হয়। এরপর ভেন্টিলেশনে রাখা হয়। বিকেল সাড়ে ৪ টে নাগাদ পরিবারের কাছে মৃত্যু সংবাদ এসে পৌঁছয়।

অমল মুখোপাধ্যায় দীর্ঘদিন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। প্রেসিডেন্সি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন চর্চার একজন বিশেষ ব্যক্তিত্বও ছিলেন।

 সংবিধান বিষয়ে  অমল মুখোপাধ্যায়ের জ্ঞান ছিল অপরিসীম। এ নিয়ে বিভিন্ন বই রয়েছে তাঁর। নিজের দীর্ঘ শিক্ষাজীবনে একাধিক কাজের জন্য তিনি সম্মানিত হয়েছেন। দেশে-বিদেশে বহু ছাত্র ছাত্রী রয়েছে তাঁর। প্রিয় ‘স্যার’-এর আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছে শিক্ষামহল।


```