Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাতসকাল থেকে ফের অ্যাকশনে ইডি, বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি

বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে এদিন সাতসকালে হানা দিয়েছেন ইডির অফিসাররা।

সাতসকাল থেকে ফের অ্যাকশনে ইডি, বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি

শেষ আপডেট: 21 March 2024 10:16

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কলকাতার নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে এদিন সাতসকালে হানা দিয়েছেন ইডির অফিসাররা। চলছে তল্লাশি।

সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। সাড়ে ৬টা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে। জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল। তাঁর বাড়িতেই চলছে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে। ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ঠিক কী কারণ এই তল্লাশি বা জিজ্ঞাসবাদ তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ব্যবসায়ীর মাইনিং সেক্টর পরিবহনের ব্যবসা আছে। তাঁর ছেলে অভিমন্যু কেজরিওয়াল ওই কোম্পানির ডিরেক্টর। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ কিনা তা জানা যায়নি।  সূত্রের খবর, ইডি আগেও একবার এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।

বুধবার সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকাই হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। স্বরূপ এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। স্বরূপ বিশ্বাসের বাড়ির নীচেও মোতায়েন ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে, ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও বাড়ি থেকে বের হননি ইডির অফিসাররা। রাতে ইডির একটি টিমকে কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। বাকি আধিকারিকরা সেখানেই ছিলেন। আজ বৃহস্পতিবার সকালেও স্বরূপের বাড়িতে আয়কর কর্তাদের দেখা গেছে।  স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও গতকাল তল্লাশি চলে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা।


```