Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাতসকালে কলকাতা-হাওড়ার একাধিক জায়গায় হানা, ৬ হাজার কোটির প্রতারণা মামলায় তৎপর ইডি

দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। পাশপাশি হাওড়ার শিবপুরেও অভিযান চালানো হয়েছে।

সাতসকালে কলকাতা-হাওড়ার একাধিক জায়গায় হানা, ৬ হাজার কোটির প্রতারণা মামলায় তৎপর ইডি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 January 2025 09:17

দ্য ওয়াল ব্যুরো: ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের কলকাতায় অভিযান চালাল ইডি। শুধু কলকাতা নয়, হাওড়া সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান করেছে তাঁরা। বৃহস্পতিবার সাতসকাল থেকেই শুরু হয়েছে এই তৎপরতা। 

এদিন সকালে দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। পাশপাশি হাওড়ার শিবপুরেও অভিযান চালানো হয়েছে। একটি স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই তদন্ত অভিযান ইডির। 

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর গাড়িও। একই সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। সেই মামলার সূত্র ধরেই ফের এদিন কলকাতা, হাওড়ায় অভিযান চালিয়েছে তাঁরা। বিভিন্ন সংস্থার নাম করে অবৈধ ভাবে টাকা লেনদেন করার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। 

ইডির দাবি, গত ১০ বছরে অন্তত ১৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ৬ হাজার কোটি বা তার বেশি টাকার আর্থিক প্রতারণা করা হয়েছে। ব্যবসায় লোকসান হয়েছে দেখিয়েছে ঋণ নেওয়া অর্থ আত্মসাৎ করা হয়েছিল বলেই দাবি। এই ঘটনায় আগেই একটি মামলা করেছিল সিবিআই। পরে আসরে নামে ইডিও। 


```