Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কল সেন্টারের মাধ্যমে প্রতারণা চক্র, ক্রিপ্টোকারেন্সিতে কয়েক কোটি পাচার! রাজ্যে ইডি হানা

সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে টাকা গায়েব করা হচ্ছিল। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টারের মাধ্যমে।

কল সেন্টারের মাধ্যমে প্রতারণা চক্র, ক্রিপ্টোকারেন্সিতে কয়েক কোটি পাচার! রাজ্যে ইডি হানা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 January 2025 10:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বসে কল সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা! অভিযোগ পেয়েই একসঙ্গে অন্তত ১০টি জায়গায় তল্লাশি অভিযান ইডির। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জ, বাগুইআটি, নিউটাউন, সেক্টর ফাইভ সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। নজরে রয়েছে কলকাতারই এক ব্যবসায়ী। 

সূত্রের খবর, সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে টাকা গায়েব করা হচ্ছিল।এছাড়া আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ওই কল সেন্টারের মাধ্যমে। শুধু তাই নয়, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অন্তত ২৫-৩০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেই সন্দেহ করছে ইডি। এই প্রেক্ষিতেই রাজেশ গোয়েঙ্কা নামের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। 

যে ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয়েছে তিনিই এই চক্রের মূল পাণ্ডা বলে দাবি করছে ইডি। যদিও তছরুপ হওয়ার টাকার পরিমাণ ২৫-৩০ কোটি না সেটা ৫০ কোটির কাছাকাছি, সেটা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুমান করা হচ্ছে, সংখ্যাটা বাড়তেই পারে। কারণ বিষয়টি নজরে আসার আগেই কয়েক কোটি টাকা বিদেশে পাচার করা হয়ে গেছে বলে অনুমান তাঁদের। 

মাত্র ক'দিন আগেই ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। শুধু কলকাতা নয়, হাওড়া সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান করে তাঁরা। দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। পাশপাশি হাওড়ার শিবপুরেও অভিযান চালানো হয়। একটি স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই ছিল এই তদন্ত অভিযান।  


```