Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

১৩ হাজার কোটি জালিয়াতির অভিযোগ! ইডির হাতে গ্রেফতার কলকাতার সরকারি ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক

শুক্রবার রাতে ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি।

১৩ হাজার কোটি জালিয়াতির অভিযোগ! ইডির হাতে গ্রেফতার কলকাতার সরকারি ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক

ফাইল ছবি

শেষ আপডেট: 17 May 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: ১৩ হাজার কোটি টাকার (13 thousand Crore Scam) জালিয়াতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার (Bank ex Manager)। কলকাতায় একটি ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন তিনি এই জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার (Arrest) করে ইডি (ED)।

সূত্রের খবর, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে কলকাতায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের সিএমডি পদে ছিলেন অভিযুক্ত। সেই সময়ই একাধিক কাগুজে কোম্পানি খুলে বহুবার ঋণ নিয়েছিলেন সুবোধকুমার গোয়েল নামের ওই ব্যক্তি। এইভাবে অন্তত ১২-১৩ হাজার কোটি টাকা তছরুপ করেন তিনি। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ইডি। সেই মামলার সূত্র ধরেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবারই ধৃত ব্যক্তিকে ইডির বিশেষ আদালতে পেশ করার কথা। 

শুক্রবারই অন্য একটি মামলায় গুজরাতের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধেও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, তিনি অন্তত ১৫টি ব্যবসায়িক সংস্থার সঙ্গে যুক্ত। ওই ব্যক্তি গুজরাতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংবাদপত্র ‘গুজরাত সমাচার’-এর সহ-মালিকও। এই গ্রেফতারি নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের বক্তব্য, ‘গুজরাত সমাচার’ রাজ্যের বিজেপি সরকারকে প্রশ্ন করেছিল। তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ওই সংবাদপত্রকে দমানোর চেষ্টা চলছে।

এদিকে পশ্চিমবঙ্গে তো বিগত কয়েক মাসে লাগাতার ইডি হানা দিয়েছে। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান করেছেন। সম্প্রতি মেডিক্যাল দুর্নীতির তদন্তে নিউ টাউন-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলে। মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই ইডির এই অভিযান। 


```