Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামীবছর পুজোর আগেই ইস্ট-ওয়েস্টের গোটা রুটে ছুটবে ট্রেন! কী বলছে মেট্রো রেলওয়ে

আপাতত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ৪.৮ কিলোমিটার অংশে পরিষেবা চালু রয়েছে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ৯.৪ কিলোমিটার অংশে মেট্রো চলছে। সমস্যা রয়েছে বউবাজারের অংশ নিয়ে।

আগামীবছর পুজোর আগেই ইস্ট-ওয়েস্টের গোটা রুটে ছুটবে ট্রেন! কী বলছে মেট্রো রেলওয়ে

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 4 November 2024 07:43

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর ধরে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। একাধিক বিপত্তি, সমস্যা পেরিয়ে এই রুটের কিছু অংশে ছুটছে মেট্রো। কিন্তু বাকিটা কবে শেষ হবে? এই নিয়ে একাধিক প্রশ্ন থাকলেও, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে কোনও ডেডলাইন দেওয়া হয়নি। তবে, মনে করা হচ্ছে, আগামী ১০ মাসের মধ্যেই শেষ হবে কাজ। ২০২৫-এর পুজোর আগেই ইস্ট-ওয়েস্টের গোটা রুটে ছুটতে পারে ট্রেন।

আপাতত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ৪.৮ কিলোমিটার অংশে পরিষেবা চালু রয়েছে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ৯.৪ কিলোমিটার অংশে মেট্রো চলছে। সমস্যা রয়েছে বউবাজারের অংশ নিয়ে। 

এসপ্ল্যানেড-হাওড়া ময়দান উদ্বোধনের সময় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল অক্টোবরের মধ্যেই বউবাজারের অংশে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু নতুন করে সমস্যা দেখা দেয় কিছুদিন আগে।

বউবাজারের অংশে কাজের সময় টানেলে জল ঢুকতে শুরু করে। দুর্গাপিতুরি লেনের বাড়িগুলিতেও জল দেখা যায়। নতুন করে তৈরি হয় আতঙ্ক। বাড়িগুলি খালি করে দেওয়া হয়। 

বউবাজারের এই ২০০ মিটার অংশের কাজই চলছে বর্তমানে। ইঞ্জিনিয়ররা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই অংশে কাজ শেষ হতে পারে আগামী ১০ মাসের মধ্যে। ফলে মনে করা হচ্ছে, পুজোর আগে শুরু হতে পারে গোটা ১৬.৬ কিলোমিটার রুটে পরিষেবা। 

যদিও কিছুদিন আগে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছিলেন, এই ২০০ মিটার অংশ খুবই জটিল। ফলে খুব ধীরে ধীরে সমস্ত সুরক্ষা মেনে কাজ করা হচ্ছে। এই নিয়ে তাই কোনওরকম ডেডলাইন তাঁরা দিতে চান না। 

বিশেষজ্ঞদের মতে, যাত্রী সুরক্ষা সবার উপরে। যেহেতু বউবাজারের এই অংশ খুবই জটিল, তাই খুব সতর্কতা মেনে কাজ করা হচ্ছে। পাশাপাশি এই অংশে মেট্রো চালানোর আগে কিছু বিষয় নিয়ে নিশ্চিত হতে চাইছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।


```