Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

চলবে কাজ, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে বড়সড় বদল, কার্যকর সোমবার থেকেই

মেট্রো রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল থেকে ওই শাখায় মেট্রোর গ্রিন লাইন-২তে পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে।

চলবে কাজ, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে বড়সড় বদল, কার্যকর সোমবার থেকেই

ফাইল ছবি

শেষ আপডেট: 10 November 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে ইস্ট, ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে জটিলতা কমা তো দূর, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। সোমবার থেকে কাজের জন্য শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটে বেশ কিছু বদল আনা হয়েছে। 

মেট্রো রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল থেকে ওই শাখায় মেট্রোর গ্রিন লাইন-২তে পরিষেবায় কিছু বদল আনা হচ্ছে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রোর এমন খামখেয়ালিপনা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা। মেট্রোর তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিম সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড নয়, মহাকরণ স্টেশন পর্যন্ত চলবে। 

তবে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো হবে বলে খবর। সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা অবধি পরিষেবা মিললেও পূর্বমুখী সুড়ঙ্গ দিয়েই মেট্রো চালানো হবে।

আরও জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে রবিবার শুধুমাত্র পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে পরিষেবা চালু থাকবে। রবিবার দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯ টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। কিন্তু সোমবার থেকে অনান্য দিনের মতো ৪৬টি মেট্রো চালানো হবে।

মেট্রো রেল সূত্রে খবর, পূর্বদিকের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলেও পশ্চিম সুড়ঙ্গের কাজ এখনও থমকে আছে। কারণ ওই সুড়ঙ্গের সঙ্গে যোগাযোগ রয়েছে বউবাজারের দুর্গা পিতুরি লেনের। আগের ঘটনা থেকে থেকে শিক্ষা নিয়েই তাই দেরি হলেও সঠিক দিশার সন্ধান পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। তবু এখনও মুক্তির উপায় মেলেনি।


```