Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দ্বিতীয়ার সন্ধে থেকেই মণ্ডপে জনস্রোত, ভিড় সামলাতে নাজেহাল ট্রাফিক পুলিশ

দ্বিতীয়ার সন্ধে থেকেই মণ্ডপে জনস্রোত, ভিড় সামলাতে নাজেহাল ট্রাফিক পুলিশ

শেষ আপডেট: 16 October 2023 23:45

দ্য ওয়াল ব্যুরো: পুজো মণ্ডপের চারিদিকে থিক থিক করছে কালো মাথার ভিড়। ভিড় দেখে বোঝা দায় দ্বিতীয়া নাকি সপ্তমী! সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রতিমা দর্শনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল উত্তর থেকে দক্ষিণ কলকাতায়।

স্বাভাবিকভাবেই এদিন সন্ধে থেকে ভিড় সামলাতে রীতিমতো নাকাল হতে হয় ট্রাফিক পুলিশ থেকে সিভিক ভলান্টিয়ারদের। ভিড়ের বহর দেখে একরাশ উদ্বেগ নিয়ে পুলিশ কর্তারাও বলছেন, দ্বিতীয়াতে এই অবস্থা হলে অষ্টমী, নবমীতে কী হবে!

উত্তর কলকাতার লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা এবং মণ্ডপ দেখতে ফি বারের মতো এবারেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে সেই মহালয়ার দিন থেকেই। অভিনেত্রী বিদ্যা বালনের হাত ধরে মহালয়ায় উদ্বোধন হয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের। ইতিমধ্যে মণ্ডপ ঘুরে গিয়েছেন তারকা খেলোয়াড় রোনাল্ডিনহো। সোমবার বিকেলের পর থেকে প্রতি ঘণ্টায় যেন ভিড় বেড়েছে শ্রীভূমিতে। দ্বিতীয়াতেই লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে দর্শনার্থীদের। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়ও।

পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও। দক্ষিণের অন্যতম পুজো মণ্ডপ সুরুচি সংঘে সোমবার সন্ধে থেকেই রীতিমতো জনতার ভিড় দেখা গিয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সুরুচি সংঘের মণ্ডপ দর্শকদের জন্য খোলা হবে বুধবার অর্থাৎ চতুর্থী থেকে। তবু যদি প্রতিমা ও মণ্ডপ দেখা যায়, এই আশায় সন্ধে থেকেই ভিড় জমাতে দেখা গিয়েছে দর্শনার্থীদের। তথৈবচ হাল চেতলা, অগ্রনীর মতো মণ্ডপগুলিতেও।

দ্বিতীয়াতে এই বিপুল জনারণ্যের কারণ কী? প্রসঙ্গত, শুধু শহর কলকাতা নয়, এদিনের ভিড়ে দেখা গিয়েছে আশেপাশের জেলার লোককেও। দর্শনার্থীদের সিংহভাগের বক্তব্যই, তৃতীয়া, চতুর্থী থেকে ভিড় আরও বাড়বে। তাই ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শন ও মণ্ডপের কারুকাজ চাক্ষুষ করার তাগিদ থেকেই দ্বিতীয়াতে চলে আসা। তবে তাঁরা কেউই ভাবেননি দ্বিতীয়াতে এমন জনস্রোতের মুখোমুখি হতে হবে তাঁদের।


```