Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রেলমন্ত্রী হিসাবে স্বপ্ন, মুখ্যমন্ত্রী হয়ে পূর্ণতা, কলকাতা মেট্রো নিয়ে নস্ট্যালজিক মমতা

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করবেন তিনি। তার আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেলমন্ত্রী হিসাবে স্বপ্ন, মুখ্যমন্ত্রী হয়ে পূর্ণতা, কলকাতা মেট্রো নিয়ে নস্ট্যালজিক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 August 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মেট্রোর তিনটি রুটের (Kolkata Metro) উদ্বোধন করবেন তিনি। তার আগে কলকাতা মেট্রো পরিকাঠামো প্রসারে নিজের ভূমিকার কথা মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

শুক্রবার এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, রেলমন্ত্রী থাকার সময়ে মহানগরের বিভিন্ন প্রান্ত— জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর ফাইভকে জুড়ে একটি ইনট্রা-সিটি মেট্রো গ্রিডের নকশা করা হয়েছিল। সেই অনুযায়ী একাধিক করিডর পরিকল্পনা ও মঞ্জুরি, তহবিল জোগান এবং কাজের সূচনাও করেছিলাম।

পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকল্প বাস্তবায়নের অংশীদার হওয়ার কথাও উল্লেখ করেন মমতা। তাঁর দাবি, রাজ্যের তরফে বিনামূল্যে জমি দেওয়া, রাস্তা তৈরি, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন, নানা প্রশাসনিক জট কাটানো— সব দিকেই সহযোগিতা করা হয়েছে।

বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার সমন্বয় সাধনে মুখ্যসচিবরা ধারাবাহিকভাবে বৈঠক ডেকেছেন বলেও জানান তিনি। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনা করেছিলেন, মুখ্যমন্ত্রিত্বে এসে তারই পূর্ণতা দেখেছেন মমতা।

পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতার মেট্রো বিস্তারের সঙ্গে তাঁর পথচলা দীর্ঘদিনের, “আজ একটু নস্ট্যালজিক হতে দিন।”


```