Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বনধের মধ্যেই বুধে ডাক্তারদের মহামিছিল, শহর লন্ডভন্ড হওয়ার শঙ্কা

গতকাল, বিজেপির ডাকা নবান্ন অভিযানে যোগ দেয়নি জুনিয়র ডাক্তারদের সংগঠন।

বনধের মধ্যেই বুধে ডাক্তারদের মহামিছিল, শহর লন্ডভন্ড হওয়ার শঙ্কা

আরজি কর কাণ্ড নিয়ে চলছে প্রতিবাদ - ফাইল ছবি

শেষ আপডেট: 28 August 2024 10:09

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের মধ্যেই আজ, বুধবার ডাক্তার সংগঠনগুলির মহামিছিলে ফের শহর তোলপাড় হওয়ার শঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের ফোরাম এই মহামিছিলের ডাক দিয়েছে। সহকর্মী ডাক্তাররে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ডাক্তার, ডাক্তারি পড়ুয়ারা এই মহামিছিলে অংশ নেবেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে। উল্লেখ্য, গতকাল, বিজেপির ডাকা নবান্ন অভিযানে যোগ দেয়নি জুনিয়র ডাক্তারদের সংগঠন।

ফোরামের তরফে এক সদস্য বলেন, আমরা সকলের কাছে আবেদন রাখছি, এই মহামিছিলকে সফল করুন। আমাদের আন্দোলনকে সহমর্মিতার চোখে দেখে দাবিগুলিকে সমর্থন করুন। যাদের কানে আমাদের দাবি পৌঁছাচ্ছে না, তাদের জন্যই এই মিছিল হবে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এক বৈঠকে ফোরাম পাঁচটি দাবিসনদ তৈরি করেছে। মহিলা চিকিৎসা কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ধর্ষণ ও খুনের ঘটনায় একটি ফাস্টট্র্যাক দ্রুত গড়ে তোলা।

ফোরাম আরও জানিয়েছে, আমাদের আন্দোলন ১৯ দিনে পা রাখতে চলেছে। আর জি করের ঘটনা নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষের মনে আগুন জ্বলছে। তাকে নিভিয়ে দেওয়া যাবে না। এই প্রতিবাদকে যাঁরা সমর্থন জানিয়েছেন তাঁরা হলেন, ডাক্তার তথা মানবাধিকার কর্মী বিনায়ক সেন, শিক্ষাবিদ মিরাতুন নাহার, সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, অভিনেতা জিতু কমল, দেবলীনা দত্ত এবং মির আফসার আলি এবং বিভিন্ন ডাক্তার সংগঠনের প্রতিনিধিরা।


```