Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতীকী মস্তিষ্ক, হাতে ঝাঁটা, 'ঘুঘুর বাসা' ভাঙতে স্বাস্থ্য ভবনে ‘সাফাই অভিযান’ ডাক্তারদের

পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই ডাক্তারদের এই মিছিল আটকে দেওয়া হবে।

প্রতীকী মস্তিষ্ক, হাতে ঝাঁটা, 'ঘুঘুর বাসা' ভাঙতে স্বাস্থ্য ভবনে ‘সাফাই অভিযান’ ডাক্তারদের

ঝাঁটা হাতে মিছিলে চিকিৎসকরা

শেষ আপডেট: 10 September 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছে চিকিৎসকরা যেন পরিষেবায় ফেরেন। শুধু নির্দেশ নয়, আজ বিকেল ৫টার মধ্যে যোগ দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। জানিয়েছে, এই সময়ের মধ্যে কাজে যোগ দিলে তবেই রাজ্য শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। এর পরেই আজ, মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের কথা ঘোষণা করেছিল আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। 

সেই মতোই আজ সকালে সল্টলেক করুণাময়ী পৌঁছনোর পরে সেখান থেকে স্বাস্থ্যভবনের উদ্দেশে বেরিয়ে পড়েছেন ডাক্তাররা। 'ঘুঘুর বাসা' ভাঙতে হাতে ঝাঁটা নিয়ে এগোচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের কর্তাদের প্রতীকী মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বক্তব্য, এ বার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন। 

প্রসঙ্গত, আগের সপ্তাহেই লালবাজার অভিযানে কলকাতার পুলিশ কমিশনারকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই অভিনব পদক্ষেপের পরে এবার তাঁদের অস্ত্র 'ব্রেন'।

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক দুর্নীতির পরও এত দিন কোনও পদক্ষেপ করেনি স্বাস্থ্যভবন। সেই নিয়ে পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফা চেয়েই এই মিছিল।

কী কী দাবিতে এই মিছিল? 

  • ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত কর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
  • তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করতে হবে।
  • কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। 
  • রাজ্যে যত মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা চাই। 
  • হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে।

এই আবহে স্বাস্থ্য ভবনের সামনে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। সব গেটের সামনে ব্যারিকেড রাখা হয়েছে। রয়েছেন প্রচুর পুলিশকর্মী। পুলিশ জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য ভবনের অনেকটা আগেই ডাক্তারদের এই মিছিল আটকে দেওয়া হবে। 


```