Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

'বিচার পেতে কত দিন?' রাস্তায় বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রশ্ন ডাক্তারদের

তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।

'বিচার পেতে কত দিন?' রাস্তায় বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রশ্ন ডাক্তারদের

অবস্থানে বসেছেন ডাক্তাররা

শেষ আপডেট: 10 September 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।

ডাক্তারদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছেন সেক্টর ফাইভের কর্মীরাও! হাতে জাতীয় পতাকা নিয়ে গলায় বিচারের স্লোগান তুলে বললেন 'উই ওয়ান্ট জাস্টিস'। স্বাস্থ্যভবনের ১০০ মিটার দূরে মিছিল আটকেছে পুলিশ। সেখানেই এখন অবস্থানে বসেছেন ডাক্তাররা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের উদ্দেশে স্লোগান তুললেন 'বিচার পেতে কত দিন?'

সূত্রের খবর, সেখানেই টানা চার-পাঁচ দিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারেন চিকিৎসকরা। সেই জন্য বায়ো টয়লেটের বন্দোবস্তও করা হচ্ছে বলে খবর। 

'ঘুঘুর বাসা' ভাঙতে হাতে ঝাঁটা, প্রতীকী 'ব্রেন' নিয়ে এদিন মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবন যাতে মাথা খাটিয়ে কাজ করে, তাই এই সিদ্ধান্ত। এর আগে লালবাজার অভিযানে তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড। 

সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থামিয়ে কাজে ফিরতে হবে। ৫টা পর কেউ কর্মবিরতি পালন করলে তাঁর বিরুদ্ধে সরকার শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারে। কিন্তু সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ পরোয়া না করেই স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।


```