Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টা পার, বৃষ্টি-রোদ মাথায় নিয়েই অবস্থানে অনড় আন্দোলনকারীরা, উত্তাল স্বাস্থ্যভবন

জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ জানালেন, দাবি না মিটলে চলবে আন্দোলন। এটাই তাঁদের অবস্থান।

২৪ ঘণ্টা পার, বৃষ্টি-রোদ মাথায় নিয়েই অবস্থানে অনড় আন্দোলনকারীরা, উত্তাল স্বাস্থ্যভবন

আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ।

শেষ আপডেট: 11 September 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে লালবাজার অভিযানের পর স্বাস্থ্যভবন অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার দুপুর থেকেই স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ-সহ ৫ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন আন্দোলরত চিকিৎসকরা। রাত পেরিয়ে সকাল গড়িয়ে দুপুর, এখনও সেই অবস্থান চলছে। রাতের বৃষ্টির পরে ফের রোদ্দুর উঠেছে দিনের বেলায়। কিন্তু ওঠেননি ডাক্তাররা। বরং একের পর এক সাধারণ মানুষ সমর্থনের হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছেন।

আজ, বুধবার জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ জানালেন, দাবি না মিটলে চলবে আন্দোলন। এটাই তাঁদের অবস্থান। তিনি জানান, মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ইমেল পাঠিয়ে অলোচনায় বসার কথা জানিয়েছিলেন। সেখানে পরিষ্কার জানানো হয় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইমেলে ভাষা নিয়ে আপত্তির কারণে আপত্তি ছিল আন্দোলনকারীদের। 

কিঞ্জল নন্দ বলেন, 'আমরা ইতিমধ্যে ইমেলের রিপ্লাই করেছি। আমরা জানাতে চাই যারা রাজ্যের ডিসিশন মেকার তাঁদের থেকে উত্তর এলে ভাল হয়। রাজ্যের তরফে আমাদের ১০ জনের প্রতিনিধি দলকে আলোচনায় বসার কথা বলা হয়েছিল। কিন্তু আন্দোলনের পরিসর ধীরে ধীরে বড় আকার ধারণের কারণে ১০ জনের বেশি প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসার পাল্টা দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।'

মঙ্গলবার দুপুর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। সময় যত গড়াচ্ছে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদত্যাগ। 

মঙ্গলবার রাতে খবর পেয়েই স্বাস্থ্য ভবনে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান আরজি করে নির্যাতিতার পরিবার। রাত পেরিয়ে বেলা হলেও আন্দোলনকারীদের পরিষ্কার দাবি তাঁদের ৬ দফা দাবি না মিটলে আন্দোলন চলবে। এদিকে সকাল থেকেই বিক্ষোভের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে স্বাস্থ্য ভবন চত্বরে।
 
এসবের মধ্যেই স্বাস্থ্যভবনে পৌঁছেছে খাবার, জল। ব্যবস্থা হয়েছে শৌচালয়ের। রোদ্দুর ঢাকা হয়েছে ত্রিপল দিয়ে। অবস্থানের ২৪ ঘণ্টা পার করার পরেও পিছু হঠা দূরের কথা, ক্লান্তির কথাও ভাবছেন না আন্দোলনকারীরা।


```