Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অতিথি হতে চেও না! বর্ষবরণে কলকাতা পুলিশের অন্যরকম পোস্ট, হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া

এক পুলিশ কর্তার কথায়,  "ভালভাবে বলে তো কাজ হয়নি। দেখা যাক, উলটপুরাণের ডোজে নিয়মভঙ্গকারীদের হুঁশ ফেরে কিনা!"

অতিথি হতে চেও না! বর্ষবরণে কলকাতা পুলিশের অন্যরকম পোস্ট, হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া

কলকাতা পুলিশের পোস্ট।

শেষ আপডেট: 30 December 2024 23:12

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বর্ষবরণ। আর বর্ষবরণ মানেই লাগামহীন আনন্দ। অনেকেই আইন ভাঙতে বেপরোয়া হয়ে ওঠেন। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালান তো কেউ ট্রাফিক আইন ভাঙতে বেপরোয়া হয়ে ওঠেন। ইভটিজিংয়ের অভিযোগও সামনে আসে।

আইন ভঙ্গকারীদের শায়েস্তা করতে বর্ষবরণে রাতভর পুলিশ যে রাজপথের কড়া পাহারায় থাকবে, নিয়ম ভাঙলেই শ্রীঘরে পাঠানো হবে. ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে তা জানিয়েও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

এবার এবিষয়ে কলকাতা পুলিশের তরফে সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। 'অন্য ধরনে'র এই পোস্ট ইতিমধ্যে নজর কেড়েছে নেট নাগরিকদের। 

পুলিশ মানেই যে ১৬ আনা কঠোরতা নয়, পরিবর্তে রসিকতাও রয়েছে, তা এই পোস্টে স্পষ্ট! স্বভাবতই, কমেন্ট বক্সে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা।

সাধারণত, বর্ষবরণের সময়ে পুলিশের তরফে সতর্কবার্তায় বলা হয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলুন। কোনও ধরনের অসামাজিক কাজে লিপ্ত হবেন না।

তার পরিবর্তে সোমবার সন্ধেয় কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে যে পোস্টার সাঁটানো হয়েছে, তাতে লেখা- 'বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের অতিথি হতে চেও না'। কী কী করলে পুলিশের অতিথি হতে পারেন, তার বিবরণে লেখা হয়েছে- 'বেপরোয়া গাড়ি চালানো, মত্ত চালক, ট্রাফিক সিগন্যাল লঙ্ঘনকারী, বিনা হেলমেট এবং অন্যান্য নিয়ম ভঙ্গকারীরা বিনামূল্যে বর্ষবরণে পুলিশের অতিথি হতে পারেন'!

এক পুলিশ কর্তার কথায়,  "ভালভাবে বলে তো কাজ হয়নি। দেখা যাক, উলটপুরাণের ডোজে নিয়মভঙ্গকারীদের হুঁশ ফেরে কিনা!"


```