Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'পুলিশের এত সাহস হয় কী করে?' কসবাকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ

বুধবার কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি। চাকরি চাইতে যাওয়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

SSC: 'পুলিশের এত সাহস হয় কী করে?' কসবাকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 10 April 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: 'চোর-ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দিতে পারে না। আর...' কসবা কাণ্ড (Kasba DI Office) নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, যেখানে দরকার সেখানে হাত গুটিয়ে বসে থাকে পুলিশ (Kolkata Police)। এদিকে শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে! দিলীপের প্রশ্ন, 'এত সাহস হয় কী করে পুলিশের?' 

বুধবার কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি। চাকরি চাইতে যাওয়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় একাধিকজন আহত এবং অসুস্থ হয়েছেন। সব মহলই এই ঘটনার প্রতিবাদ করেছেন। তৃণমূল সরকারের ওপর রাজনৈতিক আক্রমণও যে হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এবার দিলীপ ঘোষও মুখ খুললেন।

বিজেপি নেতার কথায়, ''শিক্ষকদের পেটে লাথি মারছে? পুলিশের এত সাহস হয় কী করে? চোর-ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দিতে পারে না। আর যাঁরা যোগ্য মানুষ, নিজেদের অধিকারের জন্য লড়ছেন, তাঁদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। কেন? প্রশ্ন তাঁর। পুলিশকে বিঁধে দিলীপের আরও বক্তব্য, দলদাসের মতো কাজ করছেন তাঁরা। একবারও ভাবছেন না, তাঁরা মানুষের জন্য কাজ করেন, কোনও সরকারের জন্য নয়। তৃণমূল সরকার একবার চলে গেছে কী অবস্থা হবে তাঁদের, একবারও ভেবে দেখছেন না, হুঁশিয়ারি রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতির। 

এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অবৈধ চাকরিপ্রার্থীর কাছে মমতার দলের লোকজন টাকা খেয়েছে। আর যে ১৮ হাজার বৈধ চাকরিহারা, তারা পুলিশের লাঠি খাচ্ছেন। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তাঁর সরকার। তাঁদের থেকে কেউ ন্যায় বিচার আশা করে না, কটাক্ষ দিলীপের। 

ইতিমধ্যে এসএসসি দফতরের সামনে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। বেলা ১১টা থেকেই অনশনের বসেছেন কয়েকজন চাকরিহারা। তাঁদের মূল দাবি, মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে চাকরিহারাদের। শুধু তাই নয়, লাথি, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবি এবং অন্যদিকে পুলিশি প্রহারের বিরোধিতায় অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, এমনটাই জানান চাকরিহারাদের একাংশ। 


```