Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার পাড়ায় দিলীপ, চর্চায় এল মুখ্যমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) পাড়ায় (locality) দিলীপ ঘোষ (dilip ghosh)। তবে কোনও ঝঞ্জাট হয়নি বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতির (ex-bjp president) এই পাড়া-সফর (campaign) ঘিরে। দুদিন আগেই সদ্য বি

মমতার পাড়ায় দিলীপ, চর্চায় এল মুখ্যমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ

শেষ আপডেট: 25 September 2021 07:56

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) পাড়ায় (locality) দিলীপ ঘোষ (dilip ghosh)। তবে কোনও ঝঞ্জাট হয়নি বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতির (ex-bjp president) এই পাড়া-সফর (campaign) ঘিরে। দুদিন আগেই সদ্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে আসীন সাংসদ সুকান্ত মজুমদার এক দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে ধর্নায় বসেছিলেন। তা নিয়ে শুক্রবার ভবানীপুরের প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতিকে। পুলিশ সুকান্তর নামে মামলাও করেছে। আরও পড়ুন---রাষ্ট্রপুঞ্জে আগুনে জবাবে ইমরানকে চুপসে দিলেন, কে এই স্নেহা দুবে?   দিলীপ ঘোষের এদিন সকালে মুখ্যমন্ত্রীর পাড়ায় যাওয়ার খবরটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। লিখেছেন, ‘আজ শনিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে ৭৩ নম্বর ওয়ার্ডে (হরিশ চ্যাটার্জি স্ট্রিট) শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’ আরও লিখেছেন, ‘মমতা ব্যানার্জির বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই পার্টি অফিসটি জ্বালিয়ে দেয় তৃণমূল সমর্থকরা। আজও জোর করে তালাবন্ধ রেখেছে, খুলতে দেয়নি অফিসটি।’ দিলীপবাবু অফিসটির বাইরে দিনদয়াল উপাধ্যায়ের ছবিতে মালা দেন। তবে অফিস খুলতে না দেওয়া নিয়ে এদিন কোনও প্রতিবাদে শামিল হননি। কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চায়ের নিমন্ত্রণ (invitation) করেছিলেন। তবে বাড়িতে নয়, নবান্নে। কিন্তু মুখ্যমন্ত্রী কি এদিন জানতে পেরেছিলেন দিলীপ ঘোষ তাঁর পাড়াতেই দলের কাজে গিয়েছেন? তৃণমূলের একাংশের বক্তব্য, রাজনীতি ছাড়াও দিদির কাছ থেকে যা সবচেয়ে বেশি শিক্ষনীয় তা হল, সৌজন্য। দিদি যদি জানতেন তাহলে বাড়িতে ডেকেই চা খাওয়াতেন দিলীপবাবুকে। অন্যদিকে, বিজেপিতে দিলীপ অনুগামীদের বক্তব্য, ডাক এলে দাদা নিশ্চয়ই যেতেন। যতই ভবানীপুরের ভোট থাক না কেন, রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ককে মিশিয়ে ফেলেন না দিলীপদা। তাছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় যে দিলীপদাকে পছন্দ করেন, আগেও তা বোঝা গিয়েছে। বছর তিনেক আগে দিলীপদা কোমরের সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর স্বাধীনতা দিবসে রাজভবনের অনুষ্ঠানে তো গোটা বিজেপি শিবির হাজির ছিল। দিদি চায়ের নিমন্ত্রণ করেছেন শুধু দিলীপদাকেই।  

```