Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চেতলায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নন্দীগ্রাম বস্তি, অন্তর্ঘাতের আশঙ্কা ফিরহাদের

ভয়াবহ আগুনে পুড়ে ছাই চেতলার নন্দীগ্রাম বস্তি। বুধবার গভীর রাতে এই বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

চেতলায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নন্দীগ্রাম বস্তি, অন্তর্ঘাতের আশঙ্কা ফিরহাদের

শেষ আপডেট: 4 January 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আগুনে পুড়ে ছাই চেতলার নন্দীগ্রাম বস্তি। বুধবার গভীর রাতে এই বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

এভাবে আস্ত একটি বস্তি আগুনে পুড়ে খাক হয়ে যাওয়ার নেপথ্যে অন্তর্ঘাতও থাকতে পারে বলে মনে করছেন ফিরহাদ। তিনি বলেন, "কীভাবে একটা আস্তবস্তি পুড়ে ছাই হয়ে গেল, তার কারণটা জানা দরকার। ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।"

একই সঙ্গে ফিরহাদ বলেন, "অনেকে এই জায়গাটা খালি করার চেষ্টা করছেন। কিন্তু এভাবে গরিব মানুষকে সরানো যায় না। এই জিনিস আমরা বরদাস্ত করব না।" ওই এলাকাতেই টিনের ছাউনি দিয়ে বস্তিবাসীর বাড়ি তৈরির আশ্বাসও দিয়েছেন মেয়র।

জানা গেছে, বন্দর এলাকায় শীতলা লক গেটের কাছে রয়েছে এই নন্দীগ্রাম বস্তি। বস্তিতে প্রায় ১০০ পরিবারের বসবাস। স্থানীয় সূত্রের খবর. বুধবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে। শীতের রাত হওয়ায় অধিকাংশই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। তারফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছ। আগুনের তাপে ঘুম ভাঙে বস্তিবাসীর। তাঁদের কথায়, "আরেকটু হলে তো আমরাই পুড়ে মরতাম!"

এদিন সকালে এলাকায় গিয়ে দেখা গেল, আস্ত বস্তিটা শশ্মানের আকার নিয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোড়া আসবাব থেকে শীতের পোশাক। মেয়র তাঁদেরকে যথাযোগ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন।


```