Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বড় দুর্ঘটনা এড়ানোই লক্ষ্য, বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু

এই ঘটনায় কারও মৃত্যু বা কেউ আহত না হলেও স্থানীয় বাসিন্দাদের ঘুম উড়েছে ওই বহুতল হেলে থাকার কারণে।

বড় দুর্ঘটনা এড়ানোই লক্ষ্য, বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু

নিজস্ব ছবি

শেষ আপডেট: 14 January 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাঘাযতীন এলাকায় ধসে গিয়ে হেলে পড়া বহুতল ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী থেকে শুরু করে পুরসভার আধিকারিক, বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

এই ঘটনায় কারও মৃত্যু বা কেউ আহত না হলেও স্থানীয় বাসিন্দাদের ঘুম উড়েছে ওই বহুতল হেলে থাকার কারণে। আশঙ্কা করা হচ্ছে যে কোনও মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়তে পারে ওই বহুতল। এই জন্য আশেপাশের একাধিক বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। এতে কার্যত ঘরছাড়া হয়েছেন অনেকেই। 

এই অবস্থায় সন্ধে থেকেই ওই বহুতল ভাঙার কাজ শুরু হয়ে গেছে। বড় কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই তৎপরতা দেখানো হয়েছে। জেসিবি আনা হয়েছে ভাঙার কাজের জন্য। বাড়িটিতে দুর্ঘটনার সময়ে কেউ ছিল না বলে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। নাহলে অনেকের মৃত্যু হতে পারত চাপা পড়ে। 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা বিস্মিত। বহুতল হেলে যাওয়ার ঘটনায় কলকাতা পুরসভা মামলা দায়ের করবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তাতেই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙড় উঠে যায়। ফলে এই বিপত্তি।

মঙ্গলবার দুপুর ২টোর কিছু পর এই ঘটনা ঘটেছে বলে দ্য ওয়াল-কে জানান পড়শি এক মহিলা। বলেন, মিস্ত্রিরা প্লাস্টারের কাজ করছিল, বাড়ি লিফ্টিং হচ্ছিল। সেই সময়ই হঠাৎ আওয়াজ হয়, বাড়িতে ফাটল ধরে। তারপর তা ক্রমশ তাঁদের বাড়ির দিকে হেলে যায়! কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রোমোটার অনেকদিন আগেই বাড়িটি হ্যান্ডওভার করে দিয়েছিলেন। তারপর বাড়ির যারা মালিক তাদের সিদ্ধান্তে হাইড্রোলিক জ্যাক দিয়ে উঁচু করা হচ্ছিল।  


```