
প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 December 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজতে প্রতারণায় অভুযুক্তের মৃত্যুর খবর সামনে এল। ঘটনা বিধাননগর পূর্ব থানার। অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
জানা যাচ্ছে, মৃতের নাম রথীশ দেবনাথ (৫৬)। নদিয়ার বাসিন্দা। প্রতারণার অভিযোগে রথীশকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর থেকে পুলিশি হেফাজতেই ছিলেন তিনি। হেফাজতে থাকাকালীনই তাঁর মৃত্যুর খবর সামনে এল।
গতকাল অসুস্থ বোধ করায় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয় বলে দাবি পুলিশের। ঘটনায় বিধাননগর পূর্ব থানা এলাকায় চাঞ্চল্য।
পুলিশের দাবি, রথীন দেবনাথের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এই সমস্যা তাঁর অনেক আগে থেকেই। যে কারণে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃতের পরিবারের দাবি, রথীন বাড়িতে ঠিকই ছিলেন। কী এমন ঘটনা ঘটল যে এই অবস্থা হল সেই প্রশ্ন তোলেন তাঁরা। জানা যাচ্ছে আজ বিকেলে মৃতের ময়নাতদন্ত হবে। খতিয়ে দেখা হবে শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা।