Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জোড়াবাগানে রহস্যমৃত্যু প্রৌঢ়ের, ঘরের মেঝে-দেওয়ালে রক্তের দাগ

বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের সেন লেনের এক বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল।

জোড়াবাগানে রহস্যমৃত্যু প্রৌঢ়ের, ঘরের মেঝে-দেওয়ালে রক্তের দাগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 October 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার জোড়াবাগান এলাকায় মর্মান্তিক ঘটনা। এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে বন্ধ ঘর থেকে। পরিবারের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে। কারণ তাঁর ঘরের মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ মিলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। রয়েছে স্নিফার ডগও।

বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের সেন লেনের এক বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অভিজিৎ বন্দ্য়োপাধ্যায় (৫৮)। বাড়ির সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। পরিবারের সন্দেহ, ওই রাস্তা দিয়েই কেউ ঘরে ঢুকে তাঁকে খুন করেছে! যেভাবে ঘরের দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগ মিলেছে তা স্বাভাবিক হতে পারে না বলেই দাবি পরিবারের। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়। তবে অনুমান, মাথার ভারী কিছু বস্তুর আঘাতে ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি পেশায় এলআইসি এজেন্ট ছিলেন বলে জানা গেছে। অন্য একটি সূত্রের খবর তিনি পায়রা বিক্রি করতেন। পাঁচতলার বাড়ির একাংশে (চিলেকোঠায়) থাকতেন। এও জানা গেছে, বাড়ির নীচতলায় তাঁর দিদি থাকতেন। তিনি প্রতিদিন তাঁর খোঁজখবর নিতেন, চা পাঠাতেন। বৃহস্পতিবারও তাই করেছিলেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়া তিনি লোক ডাকেন।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রৌঢ়ের পরিবারের লোক বাড়িতে ঢুকতে গিয়ে দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি। কারণ সামনের রাস্তা ছাড়া আরও কোনও রাস্তা নেই বাড়িতে ঢোকার। একমাত্র ছাদ টপকে যাওয়া যেতে পারে। সেইভাবেই তিনি প্রৌঢ়ের ঘরে ঢোকেন। তাঁর দাবি, ঘরের পিছনের দিকের যে দরজা সেটা বন্ধ থাকারই কথা ছিল। কিন্তু অল্প ধাক্কা মারতেই তা খুলে যায়। সন্দেহ ঘটনাটি খুনের হলে খুনি হয়তো এই দরজা দিয়েই বেরিয়ে গেছে। 

তিনি আরও জানান, ঘরে ঢুকে মৃত ব্যক্তিকে উপুর হয়ে শুয়ে থাকতে দেখেন তিনি। মেঝে এবং দেওয়ালে চাপ চাপ রক্ত ছিল। দেখে মনে হচ্ছে অনেকটাই রক্ত বেরিয়েছিল। মৃত ব্যক্তির স্ত্রী ক্যানসার রোগী বলে জানা গেছে। যদিও তিনি প্রৌঢ়ের সঙ্গে থাকতেন না। তবে ব্যক্তির সঙ্গে কারও কোনও ঝগড়া বা ঝামেলা ছিল বলেও শোনা যায়নি। 


```