Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবায় ভিনরাজ্যের যুবকের রহস্যজনক মৃত্যু, জলাশয় থেকে উদ্ধার দেহ

শুক্রবার রাতে ওই জলাশয়ের পাশে শেষবার দেখা গেছিল যুবককে। শনিবার সকালে জলে ভাসতে দেখা যায় তাঁর দেহ। 

কসবায় ভিনরাজ্যের যুবকের রহস্যজনক মৃত্যু, জলাশয় থেকে উদ্ধার দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 March 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: এক ভিনরাজ্যের যুবকের মৃতদেহ (Dead Body) উদ্ধার হল কসবা (Kasba) এলাকা থেকে। একটি শপিং মলের পিছনের জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক বিহারের বাসিন্দা এবং কলকাতায় (Kolkata) এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। শুক্রবার রাতে ওই জলাশয়ের পাশে শেষবার দেখা গেছিল যুবককে। শনিবার সকালে জলে ভাসতে দেখা যায় তাঁর দেহ। 

কসবার নস্করহাট মিঠেতলা জলাশয় থেকে যুবকদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে তা এখনও পর্যন্ত বুঝতে পারছে না পুলিশ। প্রাথমিক অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে যুবকের। তবে আপাতত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। 

এটা খুনের ঘটনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ। তাঁরা জানতে পেরেছেন, শুক্রবার সন্ধে থেকে ওই জলাশয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছিল যুবককে। সেই পরিপ্রেক্ষিতে এটাও হতে পারে তিনি আত্মহত্যা করেছেন। আদতে কী হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। 

যুবক যাঁদের বাড়িতে এসেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। তিনি কোনও অবসাদে ভুগছিলেন কিনা, পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা, সব জানতে তৎপর তদন্তকারীরা। কসবা থানার আধিকারিকদের সঙ্গে লালবাজারের অফিসাররা খোঁজ শুরু করেছেন কোনও প্রত্যক্ষদর্শীর। কেউ বা কারা যুবককে শেষবার দেখে থাকলে তাদের বয়ান ঘটনার তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারে।  

ক'দিন আগেই সংবাদ শিরোনামে এসেছিল কসবা। এক দম্পতি নিজের সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছিল। জানা গেছিল, ছেলের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছিল পরিবার। তার জন্য লোন নিতে হয়েছিল। সেই টাকা শোধ দিতে না পারায় স্বামী-স্ত্রী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। তার আগে ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। 


```