Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কলকাতায় মেট্রো-বিভ্রাট, বাতিল ৮০টি ট্রেন, আজও কি স্বাভাবিক হবে না পরিষেবা

সোমবারও সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে কিনা, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে উদ্বিগ্ন নিত্য মেট্রোযাত্রীরা।

কলকাতায় মেট্রো-বিভ্রাট, বাতিল ৮০টি ট্রেন, আজও কি স্বাভাবিক হবে না পরিষেবা

শেষ আপডেট: 18 December 2023 07:51

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইতিহাসে এতক্ষণ মেট্রো বন্ধ থাকার ঘটনা আগে ঘটেনি। থার্ড লাইনে গন্ডগোলের জেরে রবিবার দুপুর ২টো থেকে বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর থেকে দমদম যাওয়ার মেট্রো পরিষেবা। রবিবার রাত অবধি পাওয়া খবর অনুযায়ী, মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ বা ডাউন কোনও লাইনেই আর ট্রেন চলেনি। সোমবারও সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে কিনা, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে উদ্বিগ্ন নিত্য মেট্রোযাত্রীরা।

দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জেরেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর মেট্রো রেলের কর্মী ও ইঞ্জিনিয়াররা চেষ্টা করেও পরিষেবা স্বাভাবিক করতে পারেননি। সন্ধের দিকে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছিল, কিন্তু দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ বা ডাউন লাইনে ট্রেন চলেনি।

মেট্রো লাইনে বিপত্তির জেরে ৮০টি ট্রেন বাতিল করা হয়েছে। অ্যান্য দিন অন্তত আড়াইশোর বেশি রেক চলে। এই প্রথমবার এত বড় ত্রুটি হল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষও। রবিবার ছুটির দিন হওয়ায় ভোগান্তি কম হয়েছে। কিন্তু আজ সোমবার থেকে কী পরিস্থিতি হবে তা ভেবেই আতঙ্কে নিত্যযাত্রীরা।

শনিবারও মেট্রো বিভ্রাটে নাকাল হতে হয়েছিল যাত্রীদের। সেদিনও বেলা ২টোর পর থেকে সন্ধে ৭টা অবধি বন্ধ ছিল পরিষেবা। লাইনে বিদ্যুৎ সংযোগ গন্ডগোলের জন্যই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সেই সমস্যার সমাধান হয়নি। রবিবার দিনেও একই ঘটনা ঘটেছে। যদিও মেট্রো রেলকর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাজ চলছে। সার্ভিস আওয়ারে মেট্রো চালানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।


```