Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও, ভিডিও দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি ডি বাপি বিরিয়ানির কর্ণধারের

'ডি বাপি বিরিয়ানি'-র কর্ণধার অনির্বাণকে মঙ্গলবার মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছিল। বাড়িওয়ালার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তাঁর নামে।

আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও, ভিডিও দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি ডি বাপি বিরিয়ানির কর্ণধারের

ডি বাপি বিরিয়ানি

শেষ আপডেট: 3 February 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: জামিন পেয়েই সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন ডি বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। যিনি আবার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যও। তাঁর অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়াতেই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পাল্টা অভিযোগ, ঘর ছাড়তে বলায় অনির্বাণই ৩ লক্ষ টাকা চেয়েছিলেন।

'ডি বাপি বিরিয়ানি'-র কর্ণধার অনির্বাণকে মঙ্গলবার মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছিল। বাড়িওয়ালার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তাঁর নামে। আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দত্ত নামে ওই ব্যক্তি মধ্যমগ্রামে অনির্বাণের দোকানের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সময়মতো ভাড়া পরিশোধ করা সত্ত্বেও, তাঁকে বারবার সেখান থেকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছিল। বিশ্বজিত অভিযোগ করেন, শুধু হুমকি নয়, অনির্বাণ আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁকে ভয় দেখান।

বিশ্বজিৎ ওই ঘটনায় ভীত ও ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। তিনি মধ্যমগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অনির্বাণ দাস শুধুমাত্র বাড়ি ছাড়ার জন্য চাপই দিচ্ছিলেন না, বরং তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেন।

বিশ্বজিতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তথ্যপ্রমাণ যাচাইয়ের পর, মঙ্গলবার অনির্বাণ দাসকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাঁর দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 


```