Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা বিমানবন্দরে শুরু বিমান পরিষেবা, শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু

কাল রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজ সকাল ১০টা থেকে শুরু হল ট্রেন চলাচল।

কলকাতা বিমানবন্দরে শুরু বিমান পরিষেবা, শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু

শিয়ালদহ লোকাল ট্রেন

শেষ আপডেট: 25 October 2024 10:32

দ্য ওয়াল ব্যুরো: স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'দানা'। তার জেরে স্বাভাবিকভাবেই বাংলা-ওড়িশা উপকূলে তীব্র গতিতে হাওয়া বইছে। সঙ্গে রয়েছে বৃষ্টি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 'দানা' বিরাট দাপট দেখা না গেলেও সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। 

'দানা'র দাপট থেকে বাঁচতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু হল। কাল রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজ সকাল ১০টা থেকে শুরু হল ট্রেন চলাচল।

দক্ষিণ শাখার প্রথম ট্রেন ডাউন সোনারপুর লোকাল শিয়ালদহ স্টেশন ছাড়ে। পরে ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়।

অন্যদিকে,  কলকাতা বিমানবন্দরেও শুরু হয়েছে বিমান পরিষেবা। যদিও দানার প্রভাবে বাতিল হয়েছে বহু বিমান। যার কারণে ভোগান্তির শিকার বহু যাত্রীরা। 

'দানা'র প্রভাব বাংলায় যে মারাত্মক পড়েছে এমনটা নয়। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে তাতে একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সকাল থেকে রাস্তায় খুব বেশি দেখা মিলছে না বাস-অটোর।

এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে বড় বড় গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে। 

শুধুমাত্র গঙ্গার জলস্তর বেড়ে যাওয়া নিয়ে চিন্তা থেকে গেছে। তার সঙ্গে হালকা ঝড়ও হচ্ছে। ইতিমধ্যে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে পড়েছে গাছ, বিপর্যয় মোকাবিলা দল গাছ কাটা, রাস্তা পরিষ্কারের কাজে হাতে লাগিয়েছে।


```