Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে যাদবপুরে সমাবর্তন, আচার্যের চেয়ার ফাঁকা রেখেই শুরু অনুষ্ঠান

গত বছরও সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আচার্যকে ছাড়াই সমাবর্তন হয়েছিল। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে যাদবপুরে সমাবর্তন, আচার্যের চেয়ার ফাঁকা রেখেই শুরু অনুষ্ঠান

আচার্যের চেয়ার ফাঁকা রেখেই সমাবর্তন

শেষ আপডেট: 24 December 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল অর্থাৎ আচার্যের অনুপস্থিতিতেই শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। রাজভবনের তরফে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের কাছে চিঠি পাঠিয়ে বলা হয় রীতি মেনে সমাবর্তন হচ্ছে না।

যদিও সেই অভিযোগ অস্বীকার করে অয়াল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লেখেন, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের রীতি, ঐতিহ্য নিয়ে ছেলেখেলা চলে না। সমাবর্তন যত দূর সম্ভব আইনি পদ্ধতি মেনেই চলা হয়েছে।

সমাবর্তন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাজভবন। আচার্যের জন্য অপেক্ষাও করা হয়। পতাকা উত্তোলন করতে গিয়েও থমকে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য আসবেন কি না, এই সংশয়ে থমকে ছিল অনুষ্ঠান। কিন্তু শেষ চেয়ার ফাঁকাই রইল।

গত বছরও সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আচার্যকে ছাড়াই সমাবর্তন হয়েছিল। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। যদিও পরে রাজ্যের পাঠানো নামেই সই করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 


```