Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ব্যাঙ্কের লকার ইনচার্জের বিরুদ্ধে গ্রাহকের গয়না চুরির অভিযোগ

কয়েক মাসের মধ্যে নগদ ৪২ লক্ষ টাকা দিয়ে দু'টি গাড়ি কেনেন মৌমিতা শী নামে এক মহিলা। দাদার নামে কোম্পানি খুলে টাকা নেওয়া হয়েছিল। ৩ মাসে জমা পড়েছিল মোট ৫০ লক্ষ টাকা।

কলকাতায় ব্যাঙ্কের লকার ইনচার্জের বিরুদ্ধে গ্রাহকের গয়না চুরির অভিযোগ

উদ্ধার হওয়া গয়না

শেষ আপডেট: 12 January 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার ইনচার্জের বিরুদ্ধে লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ। কসবার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে।

কয়েক মাসের মধ্যে নগদ ৪২ লক্ষ টাকা দিয়ে দু'টি গাড়ি কেনেন মৌমিতা শী নামে এক মহিলা। দাদার নামে কোম্পানি খুলে টাকা নেওয়া হয়েছিল। ৩ মাসে জমা পড়েছিল মোট ৫০ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, চুরির অভিযোগ পেতেই লেকটাউন ও কসবার দু'টি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৬০ লক্ষ টাকার সোনা।

এরপরই চুরির ঘটনায় বোন আর দাদা মৌমিতা ও মিঠুন শী-কে গ্রেফতার করা হয়। অভিযোগ, গ্রাহকদের ভুল বুঝিয়ে, ডুপ্লিকেট চাবি বানিয়ে লকার থেকে গয়না চুরি করেছেন তাঁরা। 

শুধু তাই নয়, বাড়িতে হানা দিয়ে তদন্তকারীরা  ২৭ লক্ষ টাকা দামের একটি গাড়ি, ব্যাঙ্কের নথি, ব্যবসার নথি এবং একাধিক মোবাইলও উদ্ধার করেছেন। প্রাথমিক অনুমান, চুরি যাওয়া সোনা-হিরের গয়না বিক্রি করেই গাড়ি, মোবাইল কিনেছিলেন অভিযুক্তরা।


```