
শেষ আপডেট: 19 July 2021 11:59
কী কী দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিল ছাত্রছাত্রীরা? জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও ষষ্ঠ সেমেস্টার পরীক্ষা একই দিনে ফেলা হয়েছে। একদিনে জোড়া পরীক্ষার আয়োজন বাতিল, রেজিস্ট্রেশনের সমস্যার সমাধান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সর্বস্তরের ফি মকুব, বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশের অবাধ আনাগোনা বন্ধের দাবি নিয়ে সিইউএসইউর তিন সদস্যের প্রতিনিধিদল সোমবার প্রো-ভিসি (একাডেমিক) ও কন্ট্রোলারের সঙ্গে দেখা করে।
দিন কয়েক আগেই এই সাক্ষাৎকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সিইউ চত্বর। এদিন অবশ্য নির্বিঘ্নেই সাক্ষাৎ পর্ব মিটেছে। জানা গেছে, একদিনে জোড়া পরীক্ষার বিষয়টি আবার বিবেচনা করে পুণরায় নোটিস দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন ও ফি সংক্রান্ত বিষয়ও উচ্চ পর্যায়ের কমিটি (সিন্ডিকেট ও সিনেট) উত্থাপিত করা হবে বলে পড়ুয়াদের আশ্বাস দেওয়া হয়েছে।
অনীক দে বলেছেন, আমরা আশাবাদী বৃহস্পতিবারের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান কর্তৃপক্ষ করতে পারবেন, যদি তা না হয় অতীতের যে ঘেরাও-প্রতিরোধ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একের পর এক জয় ছিনিয়ে আনতে পেরেছি, আবার সেই পথে যেতে বাধ্য হব।"