Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বেটিং চক্র শহরে, পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার ১

বিশ্বকাপ ফাইনাল দিনও নাকি শহরের নানা জায়গায় বেটিং চলেছে, এমনটাই জানিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বেটিং চক্র শহরে, পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার ১

শেষ আপডেট: 20 November 2023 08:25

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিনও টিকিট ব্ল্যাকের রমরমা বাজার দেখা গিয়েছিল কলকাতায়। টিকিটের কালোবাজারি করার জন্য একজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে আরও তিন জন ধরা পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বকাপ ফাইনাল দিনও নাকি শহরের নানা জায়গায় বেটিং চলেছে, এমনটাই জানিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে ক্রিকেট বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট থেকে রবিবার ধরা পড়ে একজন। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আমন খৈতান। ২৯ বছরের এই যুবক হাওড়া জেলার গোলাবাড়ি থানার ওয়াটকিনস লেনের বাসিন্দা। রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সময় আমন বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে পার্ক স্ট্রিটে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের থেকে একটি আইফোন এবং ক্রিকেট বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশট উদ্ধার হয়েছে। আমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার সঙ্গে আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ও ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের থেকে একাধিক ফোন, ল্যাপটপ এবং বেটিং সংক্রান্ত স্ক্রিনশটও উদ্ধার করেছিল পুলিশ।


```