Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালে ভর্তি বিমান বসু, কী হয়েছে বর্ষীয়ান সিপিএম নেতার

দলীয় কর্মীদের মনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে তাঁর স্থিতিশীল থাকার খবরে কিছুটা হলেও স্বস্তিতে দল। 

হাসপাতালে ভর্তি বিমান বসু, কী হয়েছে বর্ষীয়ান সিপিএম নেতার

বিমান বসু

শেষ আপডেট: 12 November 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। প্রবল জ্বর, সর্দি-কাশি নিয়ে বেশ কয়েকদিন ধরে ভুগছেন তিনি। তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। সম্প্রতি শারীরিক অবস্থা একটু বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর। 

বিগত কয়েক মাস ধরে বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই খুব একটা শরীর ভাল নেই বিমান বসুর। তার মাঝে আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডাও লেগে যায় তাঁর। সেই প্রেক্ষিতেই এখন তিনি হাসপাতালে ভর্তি। দলীয় কর্মীদের মনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে তাঁর স্থিতিশীল থাকার খবরে কিছুটা হলেও স্বস্তিতে দল। 

৮৪ বছর বয়সি বাম নেতার শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় বেশি দেরি না করেই তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন দলীয় কর্মীরাই। সোমবার রাতে মুজফফর আহমেদ ভবন থেকেই বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, জেনারেল বেডেই রয়েছেন বিমান বসু। তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন বুধবার। তার ঠিক আগেই বিমান বসুর হাসপাতালে ভর্তি হওয়া দলের কর্মী-নেতাদের মনোবলে প্রভাব ফেলবে বলে অনুমান। তবে বিমানের অবস্থা সঙ্কটজনক না হওয়ায় অনেকেই মনে করছেন আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। 


```