Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কিছু না থাক আবেগটুকু তো আছে...', রবির তপ্ত দুপুরে ব্রিগেড ভরাতে মরিয়া কমরেডরা

লোকসভা শূন্য। বিধানসভা শূন্য। বামেরা এখন খাতায় কলমে সত্যিই সর্বহারার দল। এহেন ভূরি ভূরি ব্যাঙ্গ, কৌতুকের মধ্যেও 'কমরেড'দের আবেগে এক বিন্দু ভাঁটা নেই।

'কিছু না থাক আবেগটুকু তো আছে...', রবির তপ্ত দুপুরে ব্রিগেড ভরাতে মরিয়া কমরেডরা

ব্রিগেডের পথে সমর্থকরা

শেষ আপডেট: 20 April 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা শূন্য। বিধানসভা শূন্য। বামেরা এখন খাতায় কলমে সত্যিই সর্বহারার দল। এহেন ভূরি ভূরি ব্যাঙ্গ, কৌতুকের মধ্যেও 'কমরেড'দের আবেগে এক বিন্দু ভাঁটা নেই। হাওয়া অফিস বলছে, চৈত্রের শেষ লগ্নে, বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপট দেখলেও দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনও ব্যাপার নেই। এ বার গরম দাপট দেখাবে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপামাত্রা। বৈশাখের তপ্ত দুপুরে কলকাতা যখন বিষাদকাতর, তখনই বামপন্থী শ্রমিক-কৃষক-খেতমজুর ও বস্তি সংগঠন ডাক দিয়েছে 'বিগেড চলো'।

মাঠ ভরানোর ডাক দিতেই সংগঠনের অন্দরে আশঙ্কার কথা চালাচালি চলছিল, এই গরমে? ভরবে তো? কাঠফাটা রোদে ব্রিগেডের সিদ্ধান্ত কি যথোপযুক্ত? এমন সংখ্যালঘু প্রশ্নে কমরেডদের গুরু হয়ে দাঁড়িয়েছে তাঁদের দলের প্রতি আবেগ। দক্ষিণ দিনাজপুর থেকে ব্রিগেডে আসা এক সমর্থকের কথায়, তিনি আজ অবধি কোনও দিন বামেদের ব্রিগেড আসেননি, এমনটা হয়নি। তিনি বলেন, "গরম? বামপন্থী কর্মী-সমর্থকদের রক্ত কি কম গরম নাকি? লাল পতাকায় আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। আসব না?"

 

   

বর্ধমান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছেছেন সন্দীপ মুখোপাধ্যায়। সঙ্গে একরত্তি মেয়েকে নিয়ে ঘুরে দেখাচ্ছেন গোটা মাঠ। পরনে লাল পাঞ্জাবি। কাস্তে-হাতুড়ি আঁকা একটাই টুপি তাঁর মেয়ের মাথায় পরিয়ে রেখেছেন। এই রোদে মেয়ের কষ্ট নেই? উত্তরে সন্দীপবাবু বলেন, "এর আগে ইনসাফ ব্রিগেডে মেয়ে বলেছিল ওর মীনাক্ষীদিদিকে সামনে থেকে দেখতে চায়। তখন অবশ্য গরম ছিল না। কিন্তু সেইবার ওর মধ্যে যে উত্তেজইনা দেখেছিলাম, সেটা এবারও রয়েছে। গরম তো কী? ওকে বোঝাতে হবে তো লালঝান্ডা কী! ওরা কী বলতে চায়, কেন চায়!" 

শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। রোববারও পারদ খানিক বাড়বে বই কমবে না বলেই জানানো হয়েছে আলিপুরের তরফে। এমনটা যে হবে, তা আগে থেকেই আন্দাজ করে ৫০ হাজার লাল টুপির ব্যবস্থা করেছে বামেরা। একেই ভাঁড়ার প্রায় শূন্য, তাতেই যতটুকু পারা যায় কর্মী-সমর্থকদের কথা মাথায় রেখে পানীয় জল ও মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে ব্রিগেডে। গরমের জন্য ছাতা, গামছা সঙ্গে আনতেও বলা হয়েছে। তবে এটুকু বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে, আবেগের কাছে তপ্ত রোববার কমরেডদের কাছে থোড়াই কেয়ার।


```