Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর কাণ্ডের তদন্তে গতি আনার দাবি জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল।

আরজি কর কাণ্ডের তদন্তে গতি আনার দাবি জানিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের

বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান

শেষ আপডেট: 21 November 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে পথে নামল সিপিএম। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা আইনজীবী-সহ চারজনের প্রতিনিধি দলের।

বোঝাই যাচ্ছে উৎসবের মরসুমের জন্য কিছু দিন কর্মসূচিতে ভাটা পড়েছিল। এখন আবার যথাসম্ভব রাস্তার কর্মসূচির তীব্রতা বাড়াতে চাইছেন বাম নেতৃত্ব।

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল। আর এই প্রথম বামেদের সিবিআই অভিযান। তদন্তের ১০০ দিন পেরিয়ে গিয়েছে। তাই 'আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই'- স্লোগানকে সামনে রেখে সিজিও অভিযান হয়।

বৃহস্পতিবার মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, রামচন্দ্র ডোম এবং এক আইনজীবী-সহ মোট চারজন ডেপুটেশন জমা দেয়। দাবি, প্রাথমিক চার্জশিটে সিবিআই শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম দিয়েছে। অথচ এত বড় ঘটনায় শুধু এক জনই অপরাধী, এ কথা বিশ্বাস করা শক্ত। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

সেলিম বলেন, 'আমরা প্রথম থেকেই সিবিআই তদন্ত চাইনি। নির্যাতিতার পরিবার প্রথম থেকেই সিবিআই চেয়েছিল। আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। চার্জশিটে অনেক ফাঁকফোঁকর আছে। দরকার হলে মানুশের সামনে চার্জশিটের চার্জশিট সামনে আনব।'

বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'রাজ্যের মানুষ সিবিআই-এর ওপরে ভরসা করতে চাইছে। সিবিআই নিজে কর্মতৎপরতা, নিরপেক্ষতা এবং মোটিভ অফ ক্রাইমের সমস্ত কিছু খুলে রাজ্যের মানুষের কাছে রাখবে, এটা মানুষ আশা করছে। নইলে রাস্তাতেই ওদের সঙ্গে আমাদের দেখা হবে। আমাদের মেয়ে মারা গেছে তাঁর ডেডলাইন হয় না। রাজ্যের মানুষ চার্জশিট দেওয়ার জন্য রেডি আছে।'  

প্রসঙ্গত, বুধবারই কলকাতায় চাকরি-প্রার্থীদের মঞ্চের ডাকে মিছিল হয় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। পুলিশে পর্যাপ্ত নিয়োগ এবং রাজ্য সরকার যাতে অবিলম্বে ওবিসি সংরক্ষণের জটিলতা মেটায়, সেই দাবিতে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। 


```