
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 April 2025 21:45
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব যাদবপুরের প্রৌঢ় দম্পতি আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান। মঙ্গলবার সন্ধেয় মুকুন্দপুরের অভিজাত ফ্ল্যাট থেকে প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
বুধবার সন্ধেয় ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সম্ভাবনায় জোরাল হচ্ছে। তবে খুনের নেপথ্যে ছেলে-বৌমার বিরুদ্ধে স্থানীয়দের তোলা অত্যাচারের অভিযোগ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
সূত্রের দাবি, সেখানে বৃদ্ধ-বৃদ্ধার অভিযোগ, ছেলে বৌমার অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। খাবার চাইলে নাকি মার জুটতো! খিদের জ্বালায় এলাকার একটি আশ্রমে খাবার খেতে যেতেন ওই বৃদ্ধ দম্পতি।
বাবা-মাকে দাদা-বৌদি খুন করেছে বলে দাবি মৃত দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৩) এর মেয়ের। অত্যাচারের কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে বুধবার সন্ধে পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। পুলিশের এক কর্তা বলেন, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।
সস্ত্রীক দুলালবাবু মুকুন্দপুরে ছেলে ও বৌমার সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবারও তাঁদের সঙ্গে ছেলে-বৌমার সকালের দিকে ঝগড়া হয়। পরে তাঁরা অফিসে বেরিয়ে যান। সকালের পর থেকে একাই বাড়িতে ছিলেন ওই দম্পতি।
সন্ধের দিকে সাড়া-শব্দ পাওয়া না গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ডাইনিং হলের ফ্ল্যানে ঝুলছিলেন দুলাল পাল ও বেডরুমে ফ্যান থেকে ঝুলছিলেন রেখা পাল। ল