Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার পর্যন্ত টানা বৃষ্টি উত্তরবঙ্গে, হবে তুষারপাতও! কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া?

শনিবার মার্চ মাসের পয়লা। মার্চ মানেই বিগত কয়েকবছরের সমীকরণ বলছে হাঁসফাঁস গরম। কিন্তু এবার গরমের সেই ট্রেলার রাজ্যবাসী দেখলেও সে অর্থে এখনও তাপমাত্রা বাড়েনি।

শনিবার পর্যন্ত টানা বৃষ্টি উত্তরবঙ্গে, হবে তুষারপাতও! কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া?

শেষ আপডেট: 27 February 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি শনিবার পর্যন্ত। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে রবিবার। তবে, দক্ষিণবঙ্গ থাকবে শুকনোই। আগামী কয়েকদিন অর্থাৎ রবিবার পর্যন্ত কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা বাড়ার আশঙ্কা রয়েছে রাজ্যে। 

শনিবার মার্চ মাসের পয়লা। মার্চ মানেই বিগত কয়েকবছরের সমীকরণ বলছে হাঁসফাঁস গরম। কিন্তু এবার গরমের সেই ট্রেলার রাজ্যবাসী দেখলেও সে অর্থে এখনও তাপমাত্রা বাড়েনি। পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে তিলোত্তমার। একই অবস্থা অন্যান্য জেলারও। রাতের দিকের তাপমাত্রা কম থাকায়, হালকা শীতের আমেজও অনুভূত হচ্ছে। তবে, আলিপুর জানাচ্ছে, এই আবহাওয়া (West Bengal Weather) আগামী কয়েকদিনেই বদলে যাবে। 

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতে তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার দাপট জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। 

রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাব রাজ্যে পড়বে কিনা তা জানা না গেলেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। দার্জিলিঙ ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে হালকা তুষারপাত হতে পারে। শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে।

আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শুক্রবার বাড়বে বৃষ্টি। ওই দিন উত্তর দিনাজপুর ও কোচবিহারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। 

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের নীচে রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে অর্থাৎ মাসের শুরুতে বাকি জেলার সঙ্গেই কলকাতার তাপমাত্রাও বাড়তে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯০ শতাংশ। 

অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফরাবাদ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রাজধানীতে। একই পরিস্থিতি হবে সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে।


```