Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

নবান্নের অদূরে উল্টে গেল পণ্যবোঝাই কন্টেনার, মন্দিরতলা থেকে কলকাতা আসার রাস্তা বন্ধ

এখনও অবধি খবর দু’দিক থেকে ওই করেন দিয়ে কন্টেনারটি তোলার কাজ চলছে। যার জেরে মন্দিরতলার মতো ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়।

নবান্নের অদূরে উল্টে গেল পণ্যবোঝাই কন্টেনার, মন্দিরতলা থেকে কলকাতা আসার রাস্তা বন্ধ

বন্ধ রাস্তা

শেষ আপডেট: 25 March 2025 09:39

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরতলা বাস স্ট্যান্ডে (Mandirtala) পণ্যবাহী কন্টেনার (Container) উল্টে বিপত্তি। তুমুল দুর্ভোগ নবান্নের (Nabanna) অদূরে। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) হয়ে কলকাতা ঢোকার রাস্তা বন্ধ।

স্থানীয় সূত্রে খবর, একটি ট্রেলার থেকে কন্টেনার পিছলে রাস্তায় পড়ে যায়। যার জেরে সকাল থেকে স্কুল ও অফিসের পুলকার, বাস, মিনিবাস মন্দিরতলা থেকে ছাড়া যাচ্ছে না। দুর্ভোগের শিকার যাত্রীরাও। 

জানা গেছে, শালিমার থেকে হাওড়ার দিকে যাচ্ছিল কন্টেনার বোঝাই একটি ট্রলার। নবান্নর সামনে দ্বিতীয় হুগলি সেতুর যে অ্যাপ্রোচ রোড কাজিয়াপাড়া রোডে গিয়ে মিশছে, সেখানেই ট্রেলারের চালক ভুল করে মন্দিরতলার দিকের রাস্তা ধরেন।

ভোর সাড়ে ৪টে নাগাদ মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এসে ট্রলার থেকে কন্টেনারটি পিছলে পড়ে যায়। প্রথমে ট্রাফিক পুলিশ এসে ক্রেন দিয়ে সেটিকে তুলতে যায়।

সেই ক্রেন দিয়ে কন্টেনারটি তোলা যায়নি। পরে আরও দু'টি ক্রেন আনা হয়। এখনও অবধি খবর দু’দিক থেকে ওই করেন দিয়ে কন্টেনারটি তোলার কাজ চলছে। যার জেরে মন্দিরতলার মতো ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়।


```