Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতা বন্দরে মাল খালাস করতে গিয়ে বিপত্তি, কন্টেনার চাপা পড়ে মৃত ১

মাল খালাস করার সময়ে ঘটে বিপত্তি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। 

কলকাতা বন্দরে মাল খালাস করতে গিয়ে বিপত্তি, কন্টেনার চাপা পড়ে মৃত ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 November 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে কলকাতা বন্দরে। মালবোঝাই কন্টেনার চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ট্রেলার চালকের। মাল খালাস করার সময়ে ঘটে বিপত্তি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। 

পুলিশ সূত্রে খবর, বন্দরের তিন নম্বর ডকে মালবোঝাই দুটি কন্টেনার এসেছিল। প্রথম কন্টেনার থেকে কোনও বাধা-বিপত্তি ছাড়াই স্বাভাবিক নিয়মে মাল খালাস করেন চালক। কিন্তু দ্বিতীয় কন্টেনার থেকে মাল নামানোর সময়ই ঘটে বিপদ। কোনও এক অজ্ঞাত কারণে কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ে চালকের কেবিনের ওপর! 

ঘটনার আকস্মিকতায় নিজের জায়গা থেকে নড়তেই পারেননি ট্রেলারের চালক রোহিত কুমার (২২)। কন্টেনারের নীচেই চাপা পড়ে যান তিনি। বেশ কিছু সময় ধরে চেষ্টা করার পর তাঁকে উদ্ধার করেন বাকি কর্মীরা। রক্তাক্ত অবস্থায় রোহিতকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রোহিতের বাড়ি বিহারের নওয়াদা জেলায়। 

প্রতিদিনই কোনও না কোনও কন্টেনার থেকে মাল খালাস করা হয়ে বন্দরে। কিন্তু বৃহস্পতিবার এই দুর্ঘটনা কী করে ঘটল তা কেউই বুঝতে পারছেন না। পুলিশের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আগে থেকে যন্ত্রাংশ খতিয়ে দেখা হয়নি কেন সেই প্রশ্ন উঠছে। 


```