Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করল কালীঘাট থানা

কয়লা পাচার মামলায় যখন তাঁকে সিবিআই গ্রেফতার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়াও পান। এখনও নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করল কালীঘাট থানা

অভিযুক্ত বিকাশ মিশ্র

শেষ আপডেট: 25 November 2024 00:13

দ্য ওয়াল ব্যুরো: আগেই কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল। এবার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বিনয় মিশ্রের ভাইয়ের বিরুদ্ধে। সেই অভিযোগে ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। 

কয়লা পাচার মামলায় যখন তাঁকে সিবিআই গ্রেফতার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়াও পান। এখনও নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ।

এবার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ বিকাশের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

সূত্রের খবর, বিকাশের বিরুদ্ধে নাবালিকার হয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ধৃতকে আলিপুর আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বলেই খবর।

বিকাশের দাদা বিনয় কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। শাস্তি এড়াতে তিনি বিদেশে পালিয়ে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। এই আবহেই বিনয়ের ভাই বিকাশ এবার নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন। 


```