Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালীঘাটের ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, বাসিন্দাদের দিলেন আশ্বাসবার্তা

বাড়ি পরিদর্শনের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটের ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, বাসিন্দাদের দিলেন আশ্বাসবার্তা

মমতা বন্দ্যোপাধ্য়ায়

শেষ আপডেট: 10 December 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগেই কালীঘাটে ভেঙে পড়েছি একটি পুরনো বাড়ি। কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের মদন পাল লেনের ওই বাড়ি আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডের মধ্যে পড়ে। সোমবার সন্ধেয় সেই ভেঙে পড়া বাড়ির ঘটনাস্থল পরিদর্শনে গেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িটি মেরামতির নির্দেশ দিয়েছেন তিনি। 

বাড়ি পরিদর্শনের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ওই বাড়ির বাসিন্দা এবং প্রতিবেশীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। বাড়ির ভেঙে পড়া অংশ আবার ঠিক করিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। খোদ মুখ্যমন্ত্রীর থেকে আশ্বাসবার্তা পেয়ে খুশি হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। 

স্থানীয় সূত্রের খবর, বাড়িটি প্রায় ১০০ বছর পুরনো ছিল। গত শনিবার রাতের দিকে বাড়িটির একটি ছোট অংশ ভেঙে পড়েছিল। তার আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাড়ির নীচে থাকা ১৪টি পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে বের করে আনেন। কিছু পরেই বাড়িটির বড় একটি অংশ সকলের সামনে ধসে পড়ে যায়। ১৪টি পরিবারকে বের না করা হলে একাধিকজনের মৃত্যু হতে পারত। বাড়িটির অবশিষ্টাংশ নিয়ে কী করা হবে তা আইন মেনে সিদ্ধান্ত নেবে প্রশাসন। 

এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়েছিল গত মাসে। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়। ৪০ বছর পুরনো বাড়ি অথচ এতদিন বিপজ্জনক বাড়ির বোর্ড লাগানো ছিল না এই কারখানার বিল্ডিংয়ে। তবে দুজনের মৃত্যুর পর অবশেষে লাগানো হয় সেই বোর্ড। এই বাড়িটির ক্ষেত্রেও এমন বোর্ড লাগানো হবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। 


```