Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাণিজ্য সম্মেলনে কি আসছেন ভুটানের রাজা? ধন্দে খোদ মুখ্যমন্ত্রী, তুললেন দিল্লি প্রসঙ্গ

মঙ্গলবার নবান্নের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে বলেন, তিনি জানেন না দিল্লির কোনও সমস্যা আছে কিনা।

বাণিজ্য সম্মেলনে কি আসছেন ভুটানের রাজা? ধন্দে খোদ মুখ্যমন্ত্রী, তুললেন দিল্লি প্রসঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 February 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: ভুটানের রাজা কি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসবেন? বিষয়টি নিয়ে সংশয় রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁর সঙ্গে ভুটানের রাজার কথা হয়েছিল। তিনি আসবেন বলেই জানান। এখন কিছু সমস্যা হয়েছে বলে শুনতে পেয়েছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিতভাবে কোনও মন্তব্য করেননি মমতা।

বুধবার থেকেই শুরু হচ্ছে বাণিজ্য সম্মেলন। তার আগে মঙ্গলবার নবান্নের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এই প্রসঙ্গ উঠলে মমতা বলেন, তিনি জানেন না দিল্লির কোনও সমস্যা আছে কিনা। গত অক্টোবর মাসেই তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি যতদূর জানেন উনি বুধবার সকালেই কলকাতায় আসবেন। মমতা অবশ্য স্পষ্ট বলেন, 'কিন্তু এখন আমি জানতে পারছি দিল্লির সঙ্গে কিছু সমস্যার কথা। তবে পুরোটা জানি না। তাই এখনই এটা নিয়ে বেশি কিছু বলতে পারব না। আমি চাই উনি আসুন। তাহলেই ভারতের সঙ্গে পড়শি দেশগুলির সম্পর্ক আরও উন্নত হবে।' 

বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ভুটানের রাজার। এছাড়াও মমতা জানিয়েছেন, প্রতিবার যারা আসেন তাঁদের আসার কথাই রয়েছে। মুকেশ আম্বানি থেকে শুরু করে জিন্দাল সকলেই উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত ২২টি দেশের প্রতিনিধিরা চলে এসেছেন। সব মিলিয়ে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা আসছেন বলেই জানান মুখ্যমন্ত্রী। 

সূত্র মারফৎ এও জানা গেছে, বুধবার বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একটি বর্ধমানে দামোদর নদের উপর তৈরি সেতু, অন্যটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত সেতু। বর্ধমানের সেতুর নাম হতে চলেছে ‘শিল্প সেতু’ এবং মুড়িগঙ্গার সেতুর নাম হবে গঙ্গাসাগর।


```