Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সর্বসাধারণের জন্য খুলে গেল কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পয়লা বৈশাখের ঠিক আগের দিন সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুধু স্কাইওয়াক নয়, মোট ৩টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। 

সর্বসাধারণের জন্য খুলে গেল কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 April 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন পয়লা বৈশাখের আগেই উদ্বোধন করা হবে কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk)। কথা মতোই সোমবার পয়লা বৈশাখের ঠিক আগের দিন সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শুধু স্কাইওয়াক নয়, মোট ৩টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। 

স্কাইওয়াক তৈরির পাশাপাশি কালীঘাট মন্দিরও নতুন করে সাজানো হয়েছে। তার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে হকারদের হাজরা পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের জন্য নতুন হকার্স কর্নারেরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল সোমবার। প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াকের কাজ। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি। মাঝে কাজে বিলম্বের জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র। তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল। অবশেষে বহু প্রতীক্ষিত সেই স্কাইওয়াকের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই স্কাইওয়াক তৈরির খরচ ৯৯ শতাংশই দিয়েছে রাজ্য সরকার। বাকি কালীঘাট মন্দিরের একটি চূড়ার অংশ সোনা দিয়ে বাঁধানো হয়েছে, সেটি করেছে রিলায়্যান্স। মমতার কথায়, ''ধর্ম কারও একার নয়। ধর্ম সবার। কোনও ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করে। কারণ ধর্ম মানে শ্রদ্ধা, ভালবাসা, শান্তি, স্বস্তি, সংস্কৃতি, সম্প্রীতি। কেউ কেউ আলাদা ধর্মের হতেই পারেন, তবে কোনও বিভাজন থাকা উচিত নয়। ধর্ম যার, যার - উৎসব সবার।''

কালীঘাটের এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী, স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। দেখতে খানিকটা দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মতোই। মুখ্যমন্ত্রীর কথায়, স্কাইওয়াকটির ফলে কালীঘাটের ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করা যাবে ঠিকমতো এবং দুর্ঘটনাও কম হবে।

কালীঘাটের স্কাইওয়াক তৈরির সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। এখন স্কাইওয়াক চত্বরেই নতুন মার্কেট তৈরি হয়েছে, যার উদ্বোধনও সোমবার হয়েছে। ওই নতুন বিল্ডিংয়ে ১৭৬টি দোকান রয়েছে।


```