Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিডিও না হলেও চলবে, কার্যবিবরণী দিলেই হবে, বৈঠকে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা

শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি।

ভিডিও না হলেও চলবে, কার্যবিবরণী দিলেই হবে, বৈঠকে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা

মুখ্যমন্ত্রী-ডাক্তার বৈঠক অনিশ্চিত।

শেষ আপডেট: 16 September 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ হচ্ছে বৈঠক। এদিন জুনিয়র ডাক্তাররা মেল করে জানিয়ে দিলেন, শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি। ফলে এখন বৈঠকের ভিডিও অত্যন্ত জরুরি। তবে তা সম্ভব না হলে কার্যবিবরণী দিলেই হবে বলে জানান তাঁরা।

এর পরে মুখ্যসচিবের তরফে পাল্টা মেল করে তাঁদের বৈঠকে ডাকা হয়। অর্থাৎ কার্যবিবরণীর শর্তে রাজি হয়েছে সরকার। এখন দেখার শেষমেশ কী হয় বৈঠকে।

এদিন বেলা ৩টে ৫৩ নাগাদ মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা স্পষ্ট জানান তাঁদের তরফ থেকে মিটিংয়ের ভিডিও করতে চান তাঁরা। তা না হলে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ভিডিও করা হবে তা আনএডিটেড অবস্থায় সঙ্গে সঙ্গে ডাক্তারদের হাতে তুলে দিতে হবে। তাও সম্ভব না হলে রেকর্ড করতে দিতে হবে মিনিটসের সই।

শনিবার রাতের বৈঠক ভেস্তে যাওয়ার পর সোমবার সকালে ফের বৈঠকে যোগ দেওয়ার আবেদন জানিয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল পাঠায় রাজ্য সরকার। বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয় জুনিয়র ডাক্তারদের।

তারপরেই নিজেদের মধ্যে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। শুরু হয় অপেক্ষা, তবে কি এবার কর্মবিরতি ওঠার অপেক্ষা!

এই বৈঠকের পরেই রাজ্য সরকারকে পাল্টা মেল করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা লেখেন, আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে বৈঠকের ভিডিও করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে স্বচ্ছতার স্বার্থে।

তাই দু'তরফের আলাদা করে ভিডিও করা দরকার বলে লেখেন তাঁরা। যদি তা না হয়, কেবল রাজ্যের তরফে ভিডিও করা হয়, তাহলে বৈঠক শেষের পরেই সঙ্গে সঙ্গে সেই ভিডিওর কপি তুলে দিতে হবে তাঁদের হাতে।

শেষে তাঁরা লেখেন, ভিডিও কোনওভাবেই সম্ভব না হলে, বৈঠক চলাকালীন পুরো মিনিটস নথিবদ্ধ করতে হবে। বৈঠক শেষের অব্যবহিত পরেই দু'পক্ষ সই করবে সেই মিনিটসে। বৈঠকে যোগদানকারী প্রত্যেকের হাতে এই মিনিটসের কপি তুলে দিতে হবে।

এই প্রস্তাবে রাজি হয়েছে সরকার। জানিয়েছে কার্যবিবরণীর শর্তে তারা রাজি। ফলে বিকেল ৫টায় কালীঘাটে নির্ধারিত বৈঠকটি হতে চলেছে আজই। সেদিকেই এখন নজর গোটা রাজ্যের। 


```