Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাঘাযতীনের ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা, মাঝরাতে দুষ্কৃতী তাণ্ডব

অভিযোগ, ৫০ জনেরও বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠিও রড নিয়ে হামলা চালায়। 

বাঘাযতীনের ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা, মাঝরাতে দুষ্কৃতী তাণ্ডব

বাঘাযতীনের রুদ্রাক্ষ এভারগ্রীন ক্লাব

শেষ আপডেট: 3 November 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় বাঘাযতীনের ক্লাবে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। অভিযোগ, ৫০ জনেরও বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠিও রড নিয়ে হামলা চালায়। 

ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সমস্ত আসবাবপত্রও। ঘটনায় কয়েকজন ক্লাব সদস্য গুরুতর আহত হন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় নেতাজিনগর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।  

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দেড়টা নাগাদ বাঘাযতীনের বিদ্যাসাগর পল্লীর রুদ্রাক্ষ এভারগ্রীন ক্লাবে হামলার ঘটনা ঘটে। ক্লাবের সদস্যরা এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই হামলার ঘটনা। 

দুষ্কৃতীদের এখনও খোঁজ মেলেনি। এলাকায় পুলিশি টহলদারি চলছে। ভাইফোঁটার সকালেও পরিস্থিতি থমথমে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্ম করত ওরা। কয়েকজন প্রতিবাদ করায় ক্লাবটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।


```