Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিসেম্বরের শহরে চেনা শীত নেই, অনেক কমেছে দূষণও! কলকাতা চমকে দিলেও 'ভেরি পুওর' দশা দিল্লির

২০২৩ সালের ডিসেম্বর মাসে কলকাতায় একটি 'পুওর ডে' ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে ছিল ২০টি। আর ২০২০ সালে একিউআই ৪০১-৫০০-র মধ্যে ছিল সাত সাতটি দিন। 

ডিসেম্বরের শহরে চেনা শীত নেই, অনেক কমেছে দূষণও! কলকাতা চমকে দিলেও 'ভেরি পুওর' দশা দিল্লির

কলকাতা ও দিল্লি

শেষ আপডেট: 26 December 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: বাতাসে গুণমানের সূচক ২০১-৩০০ হলে খারাপ, ৩০১-৪০০ হলে খুব খারাপের পর্যায়ে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) বলছে, বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দিল্লিতে একিউআই বা বাতাসের গুণমানের সূচক ছিল ৩৪০। দু'দিন আগে সেই সূচক ছিল ৪০৬। রাজধানীতে হালকা বৃষ্টি হলেও টানা তিন দিন 'ভেরি পুওর' দশা দিল্লির। অথচ ভাল খবর এই যে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কলকাতায় একটিও 'ভেরি পুওর' দিন নেই।

নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সর্বোচ্চ পদক্ষেপ (জিআরএপি-৪) জারি হয়েছিল। বলা হয়েছিল যদি এতে আসন্ন মাসে অর্থাৎ ডিসেম্বরে দূষণের মাত্রা কিছুটা কমে তাহলে বিধিনিষেধ শিথিল করা হবে।

 

একিউআই শূন্য থেকে ৫০ হলে তা 'ভাল' ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে 'সন্তোষজনক', ১০১ থেকে ২০০ হলে 'মাঝারি', ২০১ থেকে ৩০০ 'খারাপ', ৩০১ থেকে ৪০০ 'খুব খারাপ', ৪০১ থেকে ৫০০ 'ভয়ানক' বলে ধরা হয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে কলকাতায় একটি 'পুওর ডে' ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে ছিল ২০টি। আর ২০২০ সালে একিউআই ৪০১-৫০০-র মধ্যে ছিল সাত সাতটি দিন। 

এবছর কেন দূষণ কমল তার নেপথ্যে অনেক কারণ থাকতে বলে মনে করছেন পরিবেশবিদরা। প্রথমত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পুরসভা একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে শহরের দূষণ কমানো যায়। অন্যদিকে এবার ঠান্ডা তুলনামূলক কম থাকায় বাতাস সেভাবে দ্রুতগতিতে বয়ে যায়নি। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হয়েছে।

কালীপুজোর সময় বায়ুদূষণে দিল্লিকে প্রায় ছুঁয়ে ফেলেছিল কলকাতা। তারপর শহরকে আগলে রেখে দূষণের মানদণ্ডে দূষণের বাড়বাড়ন্তকে অনেকটাই শাসনে রাখা গিয়েছে। পরিসংখ্যান দেখিয়ে দিল গত কয়েক বছরের তুলনায় এখানে দূষণের মাত্রা অনেকটাই কম। বাতাসও স্বচ্ছ। 


```