Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ফুটপাথ থেকে তুলে নিয়ে ৭ মাসের শিশুকে ‘যৌন হেনস্থা’র অভিযোগ!

বিডন স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। যদিও অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজ শুরু করেছে বড়তলা থানার পুলিশ।

কলকাতায় ফুটপাথ থেকে তুলে নিয়ে ৭ মাসের শিশুকে ‘যৌন হেনস্থা’র অভিযোগ!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 December 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বয়স ৭ মাস! বিডন স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। যদিও অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজ শুরু করেছে বড়তলা থানার পুলিশ। বাবা-মার সামনেই তাদের সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। শিশুটি ফুটপাথে শুয়ে অঝোরে কাঁদছিল। সন্দেহ হওয়ায় কয়েকজন এগিয়ে যান। তখন তাঁরা লক্ষ্য করেন শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। 

শিশুটির পরিবারের অভিযোগ, শুক্রবার তাঁদের সন্তানকে ফুটপাথ থেকে তুলে নিয়ে যায় কেউ। তারপর তারা শিশু নিখোঁজ হওয়ার অভিযোগও দায়ের করেছিলেন। তবে সেই অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফুটপাথ থেকেই পাওয়া যায়। তবে বাবা-মা যেখানে থাকেন তার থেকে বেশ কিছুটা দূরেই তার খোঁজ মিলেছিল। 

যৌনাঙ্গ ছাড়াও শিশুটির শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশি তদন্তে জানা গেছে। ভারতীয় ন্য়ায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সব রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরুও হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে ধরতে পারবে বলে আশাবাদী পুলিশ। 


```